ধান কাটার পর খেতে পড়ে থাকা ধান কুড়াচ্ছেন দুই নারী। ছবিটি গতকাল বুধবার সিলেট শহরতলির চামেলীবাগ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১৪
ব্রিটিশ এমপিরা সিরিয়ায় হামলার অনুমোদন দেওয়ায় কেঁদে ফেলেন যুদ্ধবিরোধী এক আন্দোলনকর্মী। ছবিটি গতকাল ব্রিটিশ পার্লামেন্টের বাইরে থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৪
চট্টগ্রামগামী মালবাহী ট্রাক গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগরে উল্টে যায়। এতে মহাসড়কের এক পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। ট্রাক সরানোর চেষ্টা চলছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আবদুর রহমান ঢালী।
৪ / ১৪
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আলোকসজ্জা উৎসবে সাজানো হয় দ্য ইউএস ক্যাপিটল ক্রিসমাস ট্রি। ৭৪ ফুট উচ্চতার এই গাছটি আলাস্কার চগেচ ন্যাশনাল ফরেস্ট থেকে আনা হয়। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৪
নিকারাগুয়ার পাপালোনাল গ্রামের কাছে মোমোতোমবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে গতকাল বুধবার জ্বালামুখ থেকে বের হয়ে আসছে গ্যাস ও ছাই। ছবি: রয়টার্স
৬ / ১৪
ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ভারতে বীরেন্দর শেবাগ। ক্রিকেট অবদানের জন্য আজ দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। অনুষ্ঠানে সপরিবারে যোগ দেন শেবাগ। ছবি: এএফপি
৭ / ১৪
জিম্বাবুয়ের হারারে সফরের সময় একটি বেসরকারি অভয়ারণ্যে একটি হাতির সঙ্গে ভাববিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ান। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৪
শীতের প্রকোপ খুব একটা না পড়লেও রাজধানী ঢাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। রাতে কুয়াশায় রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতুর এই দৃশ্য। ছবিটি বুধবার রাত ১২টার দিকে তোলা হয়েছে। ছবি: জাহিদুল করিম
৯ / ১৪
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ছবিটি আজ পুরান ঢাকার লালবাগের গণকটুলি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৪
রাজধানী ঢাকায় কুয়াশার চাদর। ছবিটি আজ বৃহস্পতিবার আজিমপুর এলাকা থেকে বেলা ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ১৪
ধূসর কুয়াশায় ঢাকা রাজধানী। ছবিটি আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৪
ঘন কুয়াশা চারপাশে। এর মধ্যে ক্রেন ও নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে। ছবিটি গতকাল বুধবার চীনের হেনান প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৪
ভারী বর্ষণে ডুবে গেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো। ডুবে যাওয়া সড়কে নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে বন্যাকবলিত মানুষ। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
১৪ / ১৪
ভারতের চেন্নাইতে বন্যার পানিতে থইথই অবস্থা। পোষা কুকুরকে কোলে নিয়ে জলমগ্ন এলাকা পাড়ি দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি