বাংলাদেশের আকাশে ‘সুপারমুন’। পৃথিবীর কাছে চলে আসায় চাঁদকে অপেক্ষাকৃত বড় ও উজ্জ্বল দেখা যাচ্ছে। কারওয়ান বাজার, ঢাকা, ৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৫ / ১৭
স্রোতহীন সুরমা নদীতে ভেলায় বসে মাছ ধরছেন দুজন। কাজিরবাজার, সিলেট, ৩ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৭
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারদিকে পড়েছে কুয়াশা। এ সময় কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক। কয়রা, মানিকগঞ্জ সদর, ২ ডিসেম্বর। ছবি: আব্দুল মোমিন।
৭ / ১৭
গোধূলিলগ্নে চারদিকে আঁধার নামার আয়োজন। ঠিক সেই মুহূর্তে আকাশে উজ্জ্বল আলো নিয়ে দেখা দিয়েছে চাঁদ। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৮ / ১৭
সবজি খেতে নিয়মিত পানি দিতে হয়। এক কৃষক পানি দিচ্ছেন, অন্য জন পানি সংগ্রহ করে আনছেন। ইনাতাবাদ, দক্ষিণ সুরমা, সিলেটে, ৩ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
সিলেটের সুরমা নদীতে মাছ শিকার করছে একটি চিল। বাসস্থান ও খাদ্য-সংকটের কারণে দিন দিন চিলের সংখ্যা কমছে। কাজিরবাজার ব্রিজ এলাকা, সিলেট, ৩ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৭
গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা গাদল (বদন) খেলা। যমুনা নদীর তীরবর্তী এলাকায় পড়ন্ত বেলা একদল কিশোরী গাদল খেলায় মেতে উঠেছে। বাগবেড় গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১১ / ১৭
সুজলা সুফলা গ্রাম বাংলার মাঠে কাজে ব্যস্ত এক কৃষক। আর দূরে অস্ত যাচ্ছে সূর্য। নিজ বলাইল গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১২ / ১৭
এক সময়ের প্রমত্ত যমুনা নদী এখন শান্ত। কোথাও জমেছে বিস্তর চর। সেখান থেকে জ্বালানি ও গরুর খাবার সংগ্রহ করে ঘরে ফিরছে নদী তীরবর্তী এলাকার মানুষেরা। অন্তারপাড়া গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
ফরিদপুরের চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করে সংসার চালান গাড়িয়াল মামুন শেখ। কাজের ফাঁকে ঘোড়া দুটিকে খাবার খাওয়াচ্ছেন তিনি। পদ্মা নদীর পার, সদর উপজেলা, ফরিদপুর, ২ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৭
ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে রাজধানীতে তরিকায়ে মাইজভাণ্ডারি আয়োজিত আনন্দ মিছিল। মিছিলটি শাহজাহানপুর ও মতিঝিল এলাকা প্রদক্ষিণ করে। শাহজাহানপুর, ঢাকা, ৩ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে লাভ হচ্ছে না। কিছুদিন পর ফুটপাতগুলো এভাবেই বেদখল হয়ে যায়। ছবিটি নিউমার্কেট এলাকা, ঢাকা, ৩ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৬ / ১৭
মতিঝিলের বিভিন্ন অফিসে খাবার সরবরাহের কাজ করে তাকবির। খাবার সরবরাহ শেষে ক্লান্ত হয়ে এক অফিসের লিফটের দরজার সামনের অংশে ঘুমিয়ে পড়েছিল সে। যখনই তার ছবি তোলা হচ্ছিল, তখন ক্যামেরার শাটারের শব্দে জেগে উঠে সে। এরপর জানা যায় তার জীবনের এই গল্প। মতিঝিল, ঢাকা, ৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৭ / ১৭
সামনে রবি মৌসুম। তাই কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন। কাজের ফাঁকে খেয়ে নিচ্ছেন এক কৃষক। কবির মোল্লার ডাঙ্গী, নর্থচ্যানেল, ফরিদপুর সদর, ৩ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান