ধানখেতে পুঁতে রাখা গাছের শুকনো ডালে বসেছে কয়েকটি চড়ুই। ছবিটি গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
২ / ২০
হাওরে জাল পেতেছেন এক জেলে। সেখানে বসেই ছেঁড়া জাল ঠিক করছেন তিনি। ছবিটি গতকাল বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
বাঙ্গালী নদীর চরে মসুরের ডাল বুনছেন কৃষক। ছবিটি গতকাল বুধবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ২০
ঘাসের ডগায় ফড়িং। ছবিটি বৃহস্পতিবার খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৫ / ২০
লজ্জা ভেঙে ফুটেছে লজ্জাবতী ফুল। ছবিটি বৃহস্পতিবার খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ২০
যমুনা নদীতে হাতড়ে মাছ ধরা চলছে। ছবিটি গতকাল বুধবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ২০
খেত থেকে লাউ তুলে তা বিক্রির জন্য বাজারে নিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সিলেট শহরতলির তেমুখি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
বাঁশি বিক্রি করে সংসার চালান মাদারীপুরের রাজৈর উপজেলার লাহউদ্দিন মোল্লা। তিনি নাক ও মুখ দিয়ে বাঁশিতে সুর তুলে ক্রেতাদের আকৃষ্ট করেন। ছবিটি গতকাল বুধবার ফরিদপুর শহরের নিলটুলী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ২০
শুকিয়ে যাওয়া গাছের মগডালে বসে আছে এক চিল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সিলেট নগরের সোনারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ২০
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস প্যালেসে নিজের বেতার অনুষ্ঠান চলাকালে নেচে ওঠেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবিটি গত মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
রূপসা ও আশপাশের নদীর পাড়ে গড়ে ওঠা ইট ভাটা থেকে ট্রলারে করে ইট এনে খুলনার জেলখানা ঘাটে জড়ো করা হয়। ট্রলার থেকে ইট নামানোর কাজটি শ্রমিকেরা মাস চুক্তি বেতনে করে থাকেন। ছবিটি বৃহস্পতিবার খুলনার জেলখানা ঘাট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
সকালের সোনা রোদে ফুল গাছের ডালে বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি বৃহস্পতিবার সিলেট নগরের লামাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
সূর্যাস্তের এই অপূর্ব ছবিটি তানজানিয়ার আম্বোসেলি ন্যাশনাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
১৪ / ২০
তানজানিয়ার আম্বোসেলি ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াচ্ছে জেব্রার দল। পেছনে দাঁড়িয়ে আছে মাউন্ট কিলিমানজারো। ছবি: এএফপি
১৫ / ২০
ঝরা পাতার দিন চলছে। ছবিটি সার্বিয়ার বেলগ্রেড থেকে তোলা। ছবি: এএফপি
১৬ / ২০
প্রতিদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিভিন্ন স্থানে বসে তরুণদের জমজমাট আড্ডা। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ২০
নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ রাজধানীর বাবুবাজারের ওষুধ মার্কেটে অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা বাধা দেন। পরে অতিরিক্ত র্যাব সদস্যরা এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিশুদের জন্য ফাউন্ডেশনের তরুণ কর্মীরা। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। চলছে শেষ মুহূর্তের কাজ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২০
জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ওই স্মরণসভার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা