স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল আবার শুরু হয়েছে। তেল ও ডালের দাম পাঁচ টাকা করে বেড়েছে, তবুও পণ্য কিনতে মানুষের দীর্ঘলাইন। রোদে পুড়ে লোকজন লম্বা সময় দাঁড়িয়ে আছেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা, ৩ নভেম্বরছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৩
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিসারিঘাটে ইলিশের বেচাকেনা। কক্সবাজার, ৩ নভেম্বরছবি: প্রথম আলো
৩ / ১৩
আমন ধান কাটা শুরু হয়েছে। চাতালগুলোতে এখন ধান শুকাতে ব্যস্ত শ্রমিকেরা। হারকাছনা, রংপুর, ৩ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
যাত্রী চলাচলে ঘোড়ার গাড়ির প্রচলন কমলেও মালামাল পরিবহনে গ্রাম ও চরাঞ্চলে এখনো রয়েছে তার ব্যবহার। কুয়াশাঘেরা সকালে চর থেকে ধঞ্চে নিয়ে গৃহস্থের বাড়ির পথে এই ঘোড়ার গাড়ি। শিলাইদহ সড়ক, পাবনা, ৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
ভোরের আলোতে নদীর ধারে পাতা মাছ ধরার ফাঁদে মাছ পড়েছে কি না, দেখতে বের হয়েছেন এক জেলে। পদ্মাঘাট, পাবনা, ৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৭ / ১৩
কুমিল্লার লালমাই উপজেলার নাওড়া গ্রামে সড়কের পাশে রয়েছে বিদ্যুতের খুঁটি। খুঁটির ছিদ্র দিয়ে ভেতরে গিয়ে বাসা বেঁধেছে মৌমাছি। আশপাশে বেশ কিছু ফুলের বাগান থাকায় সেখান থেকে মধু আহরণ করে বাসায় নিয়ে আসে মৌমাছির দল। নাওড়া গ্রাম, লালমাই, কুমিল্লা, ৩ অক্টোবরছবি: এম সাদেক
৮ / ১৩
চলছে কুমিল্লা-নোয়াখালী চার লেন সড়কের কাজ। বিভিন্ন স্থানে কাজ বন্ধ থাকায় সড়কের ধুলায় পরিবেশ বিপর্যয় হচ্ছে। সড়ক দিয়ে চলাচলকারীরা পড়ছেন দুর্ভোগে। লালমাই, কুমিল্লা, ৩ অক্টোবরছবি: এম সাদেক
৯ / ১৩
সিঁদুরে লালমাথা বড় প্রজাতির কাঠঠোকরা। গাছের বাকলের ভেতর থাকা পোকা খাচ্ছে এই পাখি। ঢেপ্পোছড়ি পাড়া, রাঙামাটি সদর, রাঙামাটি, ৩ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। কাদিরগঞ্জ এলাকা, রাজশাহী, ৩ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১১ / ১৩
জলবায়ু–দুর্গতদের জন্য পর্যাপ্ত অর্থায়নের দাবিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সভাপতি বরিস জনসন বরাবর প্রতীকী স্মরকলিপি পেশ কর্মসূচি পালন করে উন্নয়ন সংস্থা ক্লিন ও এপিএমডিডি। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৩ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৩
গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাড় ধরা পড়েছে। মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৩০ হাজার টাকায় কিনে নেন। ৩ নভেম্বর, বুধবারছবি: এম রাশেদুল হক
১৩ / ১৩
সকালের মিষ্টি রোদের ওম নিচ্ছে দুটি বিড়াল। পাক্কারোড, নারায়ণগঞ্জ, ৩ নভেম্বরছবি: দিনার মাহমুদ