এ আবার কে? মনে মনে কি এটাই ভাবছে পান্ডাটি? ছবিটি গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার ভিয়েনার একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ২১
আম গাছে এখন মুকুল আসার সময়। কিন্তু বারি-১১ জাতের গাছে আগেই আম এসে এখন কাঁচা-পাকা রং ধরেছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কৃষি গবেষণা কেন্দ্র থেকে তোলা। ছবি: এমদাদুল হক
৩ / ২১
মরা গাছের ডালে জোড়া বুলবুলি পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের বনানী মোড় এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
পিয়ংইয়ং অরফানস প্রাইমারি স্কুলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল বৃহস্পতিবার ছবিটি প্রকাশ করেছে।
৬ / ২১
যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে ইয়েমেনি লোকজনের বিক্ষোভ। ছবিটি গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২১
মৃত সিংহীর দিকে তাকিয়ে সিংহটি। ছবিটি গত বৃহস্পতিবার ইরাকের মসুলের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
হাট থেকে ধান কিনে ইঞ্জিনচালিত ট্রলারে করে নিয়ে যাচ্ছেন ফড়িয়ারা। ছবিটি সম্প্রতি পিরোজপুরের কচা নদী থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৯ / ২১
বিলের মাঝে শুকনো খেতে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের মোনঘর উচ্চবিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ শুক্রবার ছুটির দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও চার দিন সময় বাড়ানো হয়েছে। কাল শনিবার মেলা শেষ হবে। ছবি: সাজিদ হোসেন
১১ / ২১
রাজধানীতে আজ প্রায় সারা দিন ছিল কুয়াশা৷ বেলা একটার দিকে চন্দ্রিমা উদ্যানের পাশের সড়কেও দেখা মিলল এমন কুয়াশার। ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২১
রসুলপুর থেকে নবাবপুর বেড়িবাঁধ এলাকায় নোংরা পানি পারাপার করতে হয় ছোট ডিঙি নৌকায়৷ ছবিটি সম্প্রতি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷
১৩ / ২১
ঢাকার কদমতলীর মেরাজ নগর এলাকার বেহাল সড়ক। শুক্রবার মেরাজনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
বই মেলায় এক শিশুর উচ্ছ্বাস। ছবিটি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২১
শুক্রবার বই মেলার শিশু প্রহরে সন্তানকে নিয়ে বইমেলায় এক মা। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
বাবার হাত ধরে বইমেলার শিশু প্রহরে এক শিশু। ছবি: আবদুস সালাম
১৭ / ২১
রাজধানীর আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকার ফুটপাতজুড়ে আলকাতরার খালি ড্রাম। নতুন ফুটপাতটি পথচারীরা ব্যবহার করতে পারছেন না। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সামনে থেকে র্যালি বের করে। ছবি: আশরাফুল আলম
১৯ / ২১
বুড়িগঙ্গার কালো জল। বিশাল এলাকা জুড়ে পানিতে ময়লা-আবর্জনার ছড়াছড়ি। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২১
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বরের আশপাশে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে পথচারী। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
২১ / ২১
শিশিরভেজা ঘাসে বকের ঝাঁক। মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিল আজ শুক্রবার সকালে দেখা গেল এই দৃশ্য। ছবি: কল্যাণ প্রসূন