আজ শনিবার সকালে শিশুদের পদচারণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলা। শিশুপ্রহরে বইমেলায় এসে নিজেদের পছন্দের বই খুঁজে নিচ্ছে এক শিশু। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২ / ১৯
বাড়ির উঠোনে শুকানো হচ্ছে ধান। সেই ধান খেতে নেমেছে পায়রাটি। দক্ষিণগোলাবাড়ি, খাগড়াছড়ি সদর, ২ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৩ / ১৯
খেত থেকে মিষ্টি কুমড়া তুলে স্তূপ করে রাখছেন কৃষক। এরপর বিক্রির জন্য তা বাজারে পাঠানো হবে। চর ভাকুম, সিঙ্গাইর উপজেলা, মানিকগঞ্জ, ৩ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন।
৪ / ১৯
চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন শিক্ষকেরা। বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
অলিম্পিক রিংয়ের পাশে ছবি তুলছেন দর্শনার্থীরা। গ্যাংনিউং, দক্ষিণ কোরিয়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১১ / ১৯
তোশক তৈরি করছেন শ্রমিকেরা। আকার ভেদে একটি তোশক তৈরি করে একজন শ্রমিক ১০০ থেকে ২৫০ টাকা পারিশ্রমিক পান। নিরালা, খুলনা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ওপর দিয়ে উড়ে যাচ্ছে কানিবক। চুনারুঘাট, হবিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
চালনিতে ঢেঁকিতে গুঁড়ো করা চাল চালছেন এক মারমা নারী। এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি হবে। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৯
ফাগুনের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। এরই মধ্যে আমগাছগুলোতে দেখা দিয়েছে আমের মুকুল। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৩ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৯
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ট্যাংক বিধ্বস্তকারী ১০টি রকেট লঞ্চার উদ্ধারের দাবি করেছে র্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব ৯-এর একটি দল। চুনারুঘাট, হবিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ঢাকা আর্ট সামিট। প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী। ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৯
আগামী ৮ ফেব্রুয়ারি বরিশালে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বরিশাল নগরের সৌন্দর্য বর্ধন এবং ধোয়া-মোছার কাজ চলছে।। বান্দ রোড, বরিশাল, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
১৮ / ১৯
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা, ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ১৯
একুশে বইমেলার মুখরিত পরিবেশে ২ ফেব্রুয়ারি উন্মোচিত হলো নাজিয়া ফেরদৌসের গল্পের বই ‘পরীরাজ্যের রূপকথা’। দ্যু প্রকাশনের ৬৭১ নম্বর স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও শিশু-কিশোর পত্রিকা টইটম্বুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক নওশেবা সাবিহ্ কবিতা। উপস্থিত ছিলেন আরও অনেকে। ছোটদের জন্য শিক্ষণীয় মজার মজার রূপকথার এই বইটির দাম মাত্র ৭৫ টাকা।