এক ঝলক (০৩ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট ভবনে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে সেলফি তুলছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তাঁর মেয়ে পুয়ান মহারানি। আর সেলফি তোলার এ দৃশ্য পাশে থেকে বেশ উপভোগ করছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। পুয়ান উইদোদোর মন্ত্রিসভার একজন সদস্য। ছবি: রয়টার্স

২ / ৯
চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় স্থাপন করা বাঘের ভাস্কর্যের সংস্কারকাজ চলছে। এর অংশ হিসেবে ভাস্কর্যে রং দেওয়া হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

৩ / ৯
পেরুর সর্বোচ্চ পর্বত হুয়ারকারেন। উচ্চতা ৬ হাজার ৭৬৮ মিটার। পর্বতটি দেশটির আনকাস অঞ্চলের কোরদিলেরা ব্লানকাতে অবস্থিত। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিমান থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৯
গাছের ডালে কয়েকটি পানকৌড়ি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘিওর উপজেলার তাড়াইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ৯
বোরো ধানের খেতে পানি সেচ দিচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ৯
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের শিশু কর্নারে প্লাস্টিকের হাতিতে চড়ে দোল খাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে যানজট সৃষ্টি হয়। আজ শুক্রবার সকালেও এই যানজট দেখা যায়। ছবিটি সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী এলাকা থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন

৮ / ৯
হন্ডুরাসে পরিবেশবাদী কর্মী বেরতা কাসেরেসকে হত্যার এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়লে তা বিস্ফোরিত হয়ে এক পুলিশ সদস্যের পায়ে আগুন ধরে যায়। ছবিটি রাজধানী তেগুসিগালপা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ৯
দূষণ আর দখলের কবল থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদরঘাট এলাকায় আজ শুক্রবার মানববন্ধন করে। ছবি: হাসান রাজা