সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ
২ / ২০
খুলনায় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে এসেই তিনি জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সার্কিট হাউস মাঠ, খুলনা, ৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
এই বানরটির থাকার কথা ছিল বনে। কিন্তু বানরটিকে অবৈধভাবে ধরে খাঁচায় বন্দী করে রাখা হয়েছে বিক্রির জন্য। শুলক বহর, আবদুল হামিদ সড়ক, চট্টগ্রাম, ২ মার্চ। ছবি: জুয়েল শীল
এখন বসন্তকাল। ফুটেছে শিমুল ফুল। ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। গালাগাঁও, তারাকান্দা, ময়মনসিংহ, ৩ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
১১ / ২০
সিলেটের নারী শ্রমিক স্বপ্না দাশের কোল আলো করে জন্ম নিয়েছে শিশু। স্বপ্নার ঘরে খুশির জোয়ার। শিশুকে দোলনায় দোল দিচ্ছেন তিনি। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
স্কুল ছুটির পর তিন নাতি-নাতনিকে সাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছেন দাদা মোন্নাফ আলী। বয়স ৭২ হলেও তাঁর উৎসাহের কমতি নেই। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৩ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
রাজধানীর রোকেয়া সরণিতে উল্টে পড়ে আছে একটি বাস। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশের সদস্যরা বাসটি সরানোর কাজ করছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা, ঢাকা, ৩ মার্চ। ছবি: মানসুরা হোসাইন
১৪ / ২০
রাজধানীর পূর্ব ধোলাইপাড়সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় খাওয়ার পানির তীব্র সংকট। স্থানীয় পানির পাম্প থেকে পানি সংগ্রহ করছেন এলাকাসী। পূর্ব ধোলাইপাড়, ঢাকা, ৩ মার্চ। ছবি: হাসান রাজা
১৫ / ২০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এই লক্ষ্মীপেঁচাটি। আহত পেঁচাটিকে উদ্ধার করেন সিলেট বন বিভাগের কর্মীরা। পেঁচাটির চিকিৎসা চলছে। সুস্থ হলে এটিকে অবমুক্ত করা হবে। উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল, মির্জাজাঙ্গাল, সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
শীতের ডালিয়া ফুটছে বসন্তে। ডালিয়া মেক্সিকোর ফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৭ / ২০
শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে ফরিদপুরের কুমার নদ। নদের আশপাশের গ্রামগুলোয় পানির অভাব দেখা দিয়েছে। গোবিন্দপুর, ফরিদপুর সদর, ৩ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
জমি থেকে বেগুন তুলছেন কৃষকেরা। টুকরিতে করে এগুলো নেওয়া হবে হাটে। পাবনার হাটে প্রতি মণ বেগুনের পাইকারি দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। ছিলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ৩ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাবের ১৩০তম বছর উপলক্ষে পাবনার হিমাইতপুরে আয়োজিত মহোৎসবের আজ শেষ দিন। উপজেলার সৎসঙ্গ ধামে বসেছে মেলা। মেলায় বিভিন্ন কারুপণ্যের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। সৎসঙ্গ পরমতীর্থ ধাম, হিমাইতপুর, পাবনা, ৩ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। শাহবাগ, ঢাকা, ৩ মার্চ। ছবি: সাইফুল ইসলাম