এক ঝলক (০৩ মার্চ ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
পথের পাশে ফুটেছে হাতীসুর ফুল। মুজগুন্নী, খুলনা, ৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২৩
চার শিশু নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক আরোহী। পাঁচজনের কারও মাথায় নেই হেলমেট। গোলপাহাড় মোড়, চট্টগ্রাম নগর, ২ মার্চ। ছবি: সৌরভ দাশ

৩ / ২৩
নষ্ট ছাতা মেরামতে ব্যস্ত কারিগর। ২নং রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ, ৩ মার্চ। ছবি: দিনার মাহমুদ

৪ / ২৩
সবুজ পাহাড়ে ফুটেছে হলুদ এই অর্কিড ফুল। প্রতিদিন এই ফুল এক নজর দেখতে আসেন ফুলপ্রেমীরা। রাজ্য মুনিপাড়া এলাকা, খাগড়াছড়ি, ২ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৫ / ২৩
কচি কাঁঠালের ঝাঁক। স্থানীয় বাজারে কচি কাঁঠাল যা এচঁড় নামে বেশি পরিচিত, তা ১৫ থেকে ৩০ টাকা করে বিক্রি হয়। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ২ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৩
গোধূলি বেলায় অস্তগামী সূর্যের রক্তিম আভা ছড়িয়েছে কর্ণফুলী ও হালদা নদীর মোহনায়। এমন সময় নৌকায় বসে সেলফি তুলছেন এক ব্যক্তি। মোহরা কালুরঘাট, চট্টগ্রাম, ২ মার্চ। ছবি: এসএম ইউসুফ উদ্দিন

৭ / ২৩
দক্ষিণ আফ্রিকা থেকে আসা গাজানিয়া ফুলের চাহিদা বাগানপ্রেমীদের কাছে ক্রমশ বাড়ছে। নার্সারিগুলোতেও তাই বাড়ছে এই ফুলের চারা বিক্রি। কালির বাজার, নারায়ণগঞ্জ, ৩ মার্চ। ছবি: দিনার মাহমুদ

৮ / ২৩
এসএমই  ফাউন্ডেশনের আয়োজনে ও রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মেলার একটি স্টলে নারী উদ্যোক্তা অলংকার সাজাচ্ছেন। জিমনেসিয়াম প্রাঙ্গণ, রাঙামাটি, ৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ২৩
স্থানীয় বাজারে প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। চামড়ার বাজার যখন ভালো ছিল, তখন প্রতি পিস চামড়া বিক্রি হতো ৫০০ থেকে ৬০০ টাকায়। গ্রামের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা চামড়া শহরে নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি,৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া

১০ / ২৩
চট্টগ্রামের সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইটবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। সাতকানিয়া, চট্টগ্রাম, ৩ মার্চ। ছবি: মামুন মুহাম্মদ

১১ / ২৩
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করাসহ বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের কর্মীরা। তোপখানা রোড, ঢাকা, ৩ মার্চ। ছবি: আবদুস সালাম

১২ / ২৩
সিলেটের বাজারে উঠেছে মৌসুমের শেষ সময়ের কমলা। নগরের বিভিন্ন এলাকায় ঠেলা গাড়িতে করে কেজি দরে কাচা-পাকা কমলা বিক্রি করছেন বিক্রেতারা। প্রতি কেজি কমলা বিক্রি করা হচ্ছে ১০০ টাকা করে। কিনব্রিজ, সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৩
প্লাস্টিকের খেলনা গাড়ি নিয়ে খেলায় মেতেছে শিশুর দল। কাজীরবাজার, সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৩
বাসা তৈরির জন্য খড়কুটোর প্রয়োজন। গাছের ডাল থেকে খড়কুটো সংগ্রহ করে উড়ে যাচ্ছে কাকটি। তালতলা, সিলেট, ৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৩
সাত সকালে শিশুরা বিদ্যালয়ে গিয়ে ঝাড়ু দিয়ে মাঠের ময়লা আবর্জনা পরিষ্কার করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপা রানী রায় জানান, সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ পরিষ্কারের কাজ করেন। বেড়ের বাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুনট, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা

১৬ / ২৩
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের প্রচার, প্রসার ও বিক্রির জন্য বগুড়ায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। মেলার স্টলে ক্রেতাদের ভিড়। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা

১৭ / ২৩
বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা

১৮ / ২৩
গত ১১ ফেব্রুয়ারি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারান সেন্ট যোসেফ কলেজের ছাত্র আদনান তাসিন। দোষীদের বিচারের দাবিতে জোয়ারসাহারা এলাকাবাসী, তাসিন মঞ্চ, সড়কে মৃত্যু থামাওসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও শোকসভা করে। জোয়ারসাহারা, রেলগেট, ঢাকা, ৩ মার্চ। ছবি: খালেদ সরকার

১৯ / ২৩
গত ১১ ফেব্রুয়ারি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারান সেন্ট যোসেফ কলেজের ছাত্র আদনান তাসিন। দোষীদের বিচারের দাবিতে জোয়ারসাহারা এলাকাবাসী, তাসিন মঞ্চ, সড়কে মৃত্যু থামাওসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও শোকসভা করে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রধান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। জোয়ার সাহারা, রেলগেট, ঢাকা, ৩ মার্চ। ছবি: খালেদ সরকার

২০ / ২৩
রি–রোলিং মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে রি–রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। ঢাকা, ৩ মার্চ। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
পুরান ঢাকার সোয়ারীঘাটের চাঁন সরদার কোল্ড স্টোরেজে র‍্যাব-৩, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে অভিযান চালিয়েছে । নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এখান থেকে ৩ হাজার মণ মেয়াদোত্তীর্ণ খেজুরসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়। ঢাকা. ৩ মার্চ। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
ফাগুন হাওয়ায় ঝরা পাতার দিন যায় চলে। গাছে আসছে নতুন পাতা। সবুজাভ রং নিয়ে গাছে গাছে নতুন পাতায় আলোর ঝিলিক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ০৩ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
সবুজ পাতায় সবুজ টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ০৩ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন