শ্বেতশুভ্র সুন্দর এই ফুলের নাম কুরুক। দেখা মেলে পাহাড়ে। ছবিটি গতকাল সোমবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
ফুটে আছে বুনোফুল। ছবিটি রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
চারপাশে বোরো ধানের খেত। এক ধারে উঠান তৈরি করে ধান উড়ানোয় ব্যস্ত সময় পার করছেন এক কৃষাণী। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৯
রাঙামাটি শহরের রাজদ্বীপ এলাকা থেকে এই বুনোফুলের ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৯
স্কেলভুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন। ছবি: আবদুস সালাম
৬ / ১৯
প্রচণ্ড গরমে দুই শিশুর আইসক্রিম ভাগ করে খাওয়ার মধ্যে ফুটে উঠেছে নিবিড় বন্ধুত্ব। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
বাসা বোনার জন্য মুখে করে খড়কুটো নিয়ে যাচ্ছে কাকটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৯
ধান কেটে নেওয়ার পর উদোম খেতে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার গড়েরবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ১৯
কুয়েতের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এ উপলক্ষে বিভিন্ন সড়ক দুই দেশের পতাকা ও প্রধানমন্ত্রীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। ছবিটি মঙ্গলবার কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১০ / ১৯
কুয়েতের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এ উপলক্ষে বিভিন্ন সড়ক দুই দেশের পতাকা ও প্রধানমন্ত্রীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। ছবিটি মঙ্গলবার কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১১ / ১৯
রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলছেন কয়েকজন পথচারী। এভাবে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন কেউ কেউ। ছবিটি মঙ্গলবার দুপুরে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৯
রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় বেশ কিছু দোতলা টিনের ঘরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কিছু পরিবার। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৯
আশপাশে পদচারী-সেতু থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না। ঝুঁকি নিয়েই রাস্তা পার হন। অনেকে আবার সড়ক বিভাজক টপকে পার হয়ে যান। ছবি: মনিরুল আলম
১৪ / ১৯
রাজধানীর সড়কে অহরহ চলছে ফিটনেসবিহীন গাড়ি। লক্কড়ঝক্কর করে চলছে এখান থেকে সেখানে। যেন দেখার কেউ নেই। এমনই একটি গাড়ি এটি। এটি প্রতিদিন মতিঝিল ও বাসাবো সড়কে চলাচল করে। ছবিটি মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে বিকেল চারটায় তোলা: মনিরুল আলম
১৫ / ১৯
মৌসুমি ফল লিচু বাজারে উঠতে শুরু করেছে। তবে বাজার কিছুটা চড়া। প্রতি ১০০ লিচুর দাম হাঁকা হচ্ছে ৭০০ টাকা। এই লিচুগুলো নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আনা হয়েছে। ছবিটি মতিঝিল এলাকা থেকে তোলা হয়েছে: মনিরুল আলম
১৬ / ১৯
স্কুল ছুটির পর ছোট ছোট শিক্ষার্থীকে নিয়ে অভিভাবকেরা ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন। অথচ একটু সামনেই রয়েছে পদচারী-সেতু। ছবিটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক কাকরাইল থেকে বিকেল সাড়ে চারটায় তোলা: মনিরুল আলম
১৭ / ১৯
রোদের দাপটে নাকাল নগরবাসী। তাই রোদ থেকে সন্তানকে রক্ষা করতে ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছেন এক মা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৯
রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয় ভবনের চারপাশে ফুটপাতে স্থাপন করা হয়েছে বেষ্টনী। কিন্তু সেগুলো সুউচ্চ না হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ১৯
রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে একাধিক পদচারী সেতু। সেগুলো ব্যবহার না করে অনেকে এভাবেই ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের কাঁটাতারের নিচ দিয়ে সড়ক পার হন। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা: আবদুস সালাম