এক ঝলক (০৩ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
গ্রীষ্মের প্রখর রোদের উত্তাপ গায়ে মেখে চোখ ধাঁধানো রক্তিম ফুলে সেজেছে নগরী। টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুল পথচারীদের দৃষ্টি কাড়ে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২ / ১৭
মাছ ধরা শেষে জাল তুলে বাড়ি ফিরছেন দুই জেলে। ছবিটি গতকাল মঙ্গলবার গোধূলি বেলায় কুমিল্লার গোমতী নদীর বানাশুয়া রেল সেতুর নিচ থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৩ / ১৭
মাছের ঘেরের পাশে বসে সতর্ক দৃষ্টি পানকৌড়ির। ছবিটি আজ বুধবার খুলনার গিলাতলা আটরা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৪ / ১৭
কৃষ্ণচূড়ার লাল ফুলে যেন আগুনের ফুলকি। ছবিটি গতকাল মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ১৭
সাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৬ / ১৭
গাছের ডালে বসে আছে দুই ঘুঘু। ছবিটি গতকাল মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ন গ্রাম থেকে তোলা। ছবি: আবু সাঈদ

৭ / ১৭
মাছ ধরতে জাল ফেলা হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট সদরের সামাউড়াকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ১৭
আমে রং ধরেছে। ছবিটি আজ বুধবার মাগুরা সদর উপজেলার একটি আমবাগান থেকে তোলা। ছবি: কবির হোসেন

৯ / ১৭
ভর দুপুরে পুকুরে ভেসে বেড়াচ্ছে একঝাঁক হাঁস। ছবিটি আজ বুধবার পিরোজপুর শহরের মাছিমপুর এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১০ / ১৭
প্রচণ্ড গরমে নদীতে নাইতে নেমে ভাসান দিয়েছে এক কিশোর। ছবিটি আজ বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ১৭
বৈশাখের প্রচণ্ড তাপে অতিষ্ঠ জন-জীবন। প্রখর রোদে হাঁসফাঁস অবস্থা। ক্লান্ত শরীর জিরিয়ে নিতে ব্রিজের নিচে লোহার পাটাতনে ‍শুয়ে আছেন দুই রিকশাচালক। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৭
বোরো ধান কাটার পর আঁটি বেঁধে বাড়ি ফিরছেন চাষিরা। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া এলাকা থেকে আজ বুধবার সকালে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা

১৩ / ১৭
নদীর পানিতে ভাসমান পোড়া তেল। চট্টগ্রামের জোয়ার-ভাটার নদী কর্ণফুলীর এই দৃশ্য এখন প্রতিদিনের। ভাটার সময় সুযোগ বুঝে পোড়া তেল ফেলা হয় জাহাজ থেকে। এই সব পোড়া তেল নদী দূষণের অন্যতম কারণ। ছবিটি আজ বুধবার বিকেলে সদরঘাটের আনু মাঝির ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৪ / ১৭
ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন জেলের দল। ছোট ও মাঝারি ধরনের বেশ কয়েক প্রকারের মাছ ধরাও পড়ছে তাদের জালে। ছবিটি আজ বুধবার বিকেলে শহরের সার্কিট হাউস এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ১৭
খোঁড়াখুঁড়ির কারণে ঢাকার অনেক সড়কই এখন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। নাকেমুখে রুমাল না গুঁজে পথ চলাই দায়। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৭
যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে এই শিশুটিকে জীবিকার তাগিদে হিউম্যান হলারের সহযোগী হিসেবে কাজ করতে হচ্ছে। কাজটি ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়েই রাজধানীর অসংখ্য শিশুকে এ কাজ করতে হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৭
পয়োনালার কাজ শেষে মাটি-সুরকি ও অন্যান্য বর্জ্য সড়কের ওপরই ফেলে রাখা হয়েছে। এ কারণে রাজধানীর বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশের সড়কের একাংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম