এক ঝলক (০৩ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকার আকাশেও সকালে থেকেই কালো মেঘের ঘনঘটা। আর থেমে থেমে হচ্ছে বৃষ্টি। কারওয়ান বাজার, ঢাকা, ৩ মে। ছবি: দীপু মালাকার

২ / ২৭
কয়রায় প্রচণ্ড বাতাস বইছে এবং বৃষ্টি শুরু হয়েছে। খুলনা, ৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ

৩ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল সাগর। কলাতলি বিচ, কক্সবাজার, ৩ মে। ছবি: সাজিদ হোসেন

৪ / ২৭
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকেরা এলাকাবাসীকে সতর্ক করতে বিপৎসংকেত নির্দেশক পতাকা টানিয়ে দিচ্ছেন। মঠবাড়িয়া, পিরোজপুর, ২ মে। ছবি: এ কে এম ফয়সাল

৫ / ২৭
ফণীর প্রভাবে ছড়িয়ে পড়ছে সারা দেশে।  শুক্রবার সকালে মেঘাচ্ছন্ন সিলেটের আকাশ।  টুকেরবাজার এলাকা, সিলেট, ৩ মে। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বিসিএস পরীক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ, ঢাকা, ৩ মে। ছবি: এমদাদুল হক

৭ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কৃষকেরাও আতঙ্কে। তড়িঘড়ি করে ধান কেটে বাড়ি নিয়ে আসছেন তাঁরা। উত্তম পূর্বপাড়া, রংপুর, ৩ মে। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২৭
‘ফলমূলসহ সকল খাদ্য বিষমুক্ত ও নিরাপদ চাই’ এই দাবিতে পরিবেশ বাঁচাও আন্দোলনের মানববন্ধন। চারুকলা অনুষদ, ঢাকা, ৩ মে। ছবি: দীপু মালাকার

৯ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বলেশ্বর নদীতে পানির চাপ বেড়েছে। এতে শরণখোলায় বাঁধ উপচে তিন গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাট, ৩ মে। ছবি: প্রথম আলো

১০ / ২৭
গাছের ডালে বসে আছে একজোড়া হুতোম প্যাঁচা। দখিগঞ্জ এলাকা, রংপুর, ২ মে। ছবি: মঈনুল ইসলাম

১১ / ২৭
ঘূর্ণিঝড় ফনীর  কারণে গত বৃহস্পতিবার দুপুর থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চটার্মিনাল ঘাট থেকে কোনো লঞ্চ ছাড়া হয়নি । কেন্দ্রীয় লঞ্চটার্মিনাল ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ৩ মে। ছবি: দিনার মাহমুদ ।

১২ / ২৭
ফরিদপুরে এ বছর বাঙ্গির ফলন ভাল হয়েছে। বাজারে দামও ভাল। খেত থেকে বাঙ্গি তুলে এনে বাড়ির পাশে খর-কুটো দিয়ে ঢেকে জাগ দিচ্ছে কৃষক পরিবার। এগুলো পরে হাটে নিয়ে বিক্রি করবেন তাঁরা। আকারভেদে ১০০টি বাঙ্গি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। দেবীনগর, নগরকান্দা, ফরিদপুর, ৩ মে। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৭
পুকুর-জলাশয়ে বড়শি পেতে মাছ শিকারের মৌসুম শুরু হয়েছে। ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীঅঙ্গন কুমে টিকিট কেটে মাছ শিকার করছেন সৌখিন মৎস্যশিকারিরা। ফরিদপুর, ৩ মে। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৭
রং লাগার অপেক্ষায় লিচু।  আবালপুর, মাগুরা, ৩ মে।  ছবি: কাজী আশিক রহমান

১৫ / ২৭
সিলেটের আদি-ঐতিহ্য আবু সিনা ছাত্রাবাস সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত করার দাবিতে ছাত্রাবাস প্রাঙ্গণে ‘সিলেট সাইক্লিং কমিউনিটির’ সাইক্লিস্টরা ‘সাইকেলবন্ধন’ করেন। সিলেট, ৩ মে। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৭
বাবুই পাখির বাসা। সরারচর, কিশোরগঞ্জ, ৩ মে। ছবি: তাফসিলুল আজিজ

১৭ / ২৭
দাউদকান্দি উপজেলার কেডিসিসংলগ্ন গোমতীর শাখা নদীতে ভেঙে পড়া সেতুটি দীর্ঘ ৭ মাসেও সংস্কার করা হচ্ছে না। সেতুর পাশে অস্থায়ী বাসের সাঁকো তৈরি করে চলাচল করেন স্থানীয় লোকজন। কুমিল্লা, ৩ মে। ছবি: আবদুর রহমান ঢালী

১৮ / ২৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। দাউদকান্দি, ৩ মে। ছবি: আবদুর রহমান ঢালী

১৯ / ২৭
মির্জাগঞ্জের মেহেন্দীয়াবাদ গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পাঁচ গ্রাম প্লাবিত হয়। পটুয়াখালী, ৩ মে। ছবি: প্রথম আলো

২০ / ২৭
পটুয়াখালীর বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীর বিচ্ছিন্ন চর কাসেম থেকে স্বেচ্ছাসেবকেরা লোকজন ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। পটুয়াখালী, ৩ মে। ছবি: প্রথম আলো

২১ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। বৃষ্টিতে রায়গঞ্জ উপজেলার প্রধান সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। ধানগড়া বাসস্ট্যান্ড এলাকা, ৩ মে। ছবি: সাজেদুল আলম

২২ / ২৭
ঘূর্ণিঝড়ের কারণে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। তাই মালামাল বহনকারী নৌযান রূপসা নদীতে নোঙর করেছে। ৫ নম্বর ঘাট, খুলনা, ৩ মে। ছবি: সাদ্দাম হোসেন

২৩ / ২৭
ঘূর্ণিঝড়ের কারণে ৭ নম্বর সতর্কতা সংকেত চলছে, তাই কোনো জাহাজ আজ আর আসছে না। জাহাজের মালামাল বহনকারী শ্রমিকেরা এ সুযোগে ক্রিকেট খেলছেন। ৫ নম্বর ঘাট, খুলনা,৩ মে। ছবি: সাদ্দাম হোসেন

২৪ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীতে থেমে থেমে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ফার্মগেট, ঢাকা, ৩ মে। ছবি: জাহিদুল করিম

২৫ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দমকা বাতাস চট্টগ্রামে। বাতাসের সঙ্গে উড়ছে ধুলাবালু। রক্ষা পেতে চোখে–মুখে কাপড় দিয়ে হাঁটছে পথচারীরা।  খেজুরতলা এলাকা, পতেঙ্গা, ৩ মে। ছবি: জুয়েল শীল

২৬ / ২৭
ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার আগে শুকনা খাবারের ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে সহযোগিতা করছেন চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সদস্যরা। চট্টগ্রাম, ৩ মে। ছবি: জুয়েল শীল

২৭ / ২৭
পাবনা শহরে সকাল থেকে পরিষ্কার আকাশ, দুপুরের পর হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায়। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এরপর শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত। পৈলানপুর, পাবনা, ৩ মে। ছবি: হাসান মাহমুদ