ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শনিবার সকালে জঙ্গিবাদবিরোধী আয়োজনে শিক্ষার্থীরা। ছবি : সাইফুল ইসলাম
৯ / ১৪
সকাল থেকে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি। জমে থাকা পানিতে গোসল করছে দোয়েল। ছবিটি শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম
১০ / ১৪
বরিশালে জেলখাল উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছে নারী পুরুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরাও। ছবিটি আজ শনিবার সকালে মধু মিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান
১১ / ১৪
গতকাল শুক্রবার মিরপুরের রূপনগরে ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এতে এক জঙ্গি নিহত ও ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এখন বাড়িটির সামনে পুলিশ পাহারা বসানো হয়। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৪
সারা দেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন হাটে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৪
কণ্ঠশীলনের আবৃত্তি অনুষ্ঠানে দলীয় আবৃত্তি করছেন শিল্পীরা। ছবিটি আজ শনিবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তন থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার ২০১৫ লাভ করেছেন ফ্রিল্যান্স আলোকচিত্রী কেএম আসাদ। ‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’র পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরেণ্য আলোকচিত্রী শহিদুল আলম, আলোকচিত্রী আক্কাস মাহমুদ, মুস্তাফিজ মামুন প্রমুখ। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তন থেকে তোলা। ছবি: প্রথম আলো