এক ঝলক (০৪ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
কামরাঙাগাছে বাহারি ফুল, কলি আর কচি ফল। ছবিটি সম্প্রতি দিনাজপুরের হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

২ / ১৯
মাচায় শোভা পাচ্ছে মিষ্টি কুমড়া। ছবিটি গতকাল সোমবার যশোর জেলার অভয়নগরের দীঘলিয়ারাবাদ এলাকা থেকে তোলা।  ছবি: মো. সাদ্দাম হোসেন।

৩ / ১৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের আদলে গড়া পুতুল হাতে তাঁরই বক্তৃতা শুনছে এক শিশু। ছবিটি গতকাল সোমবার ওহাইও অঙ্গরাজ্যের অ্যাকরনে হিলারির এক নির্বাচনী সমাবেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৯
মাঠ থেকে গরু নিয়ে ফিরছে এক কিশোরী। ছবিটি গতকাল সোমবার দুপুরে ফরিদপুর ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের আবদুল্লাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ১৯
পড়ন্ত বেলায় মাছ ধরতে বিলের পানিতে জাল ফেলা হচ্ছে। ছবিটি গতকাল সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ১৯
গাছের ডালে কবুতর। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ১৯
কৃষক আবদুর রশিদ ৩০ শতাংশ জমিতে পেঁপের আবাদ করেছেন। সেখানে ৪৫০টির মধ্যে বেশ কিছু গাছে পেঁপে ধরেছে। পাইকারিভাবে প্রতি মণ পেঁপে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১৯
ময়মনসিংহ শহরে আজ প্রচণ্ড যানজট ছিল। তীব্র গরমে ভোগান্তির মধ্যেই চলাচল করতে হয়েছে শহরবাসীকে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শহরের রাম বাবু রোড থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৯ / ১৯
আর কয়েক দিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন অনেক কারিগর। মন্দিরে মন্দিরে এখন চলছে সাজসজ্জার কাজ। ছবিটি আজ মঙ্গলবার পাবনা শহরের শ্রীশ্রী জয় কালীবাড়ি মন্দির থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ১৯
ধানের খেতে পানি না থাকায় খেত শুকিয়ে উঠছে। পাশের ডোবা থেকে খেতে পানি দিচ্ছেন কৃষক। ছবিটি বগুড়ার শেরপুরে গোন্দইল গ্রাম থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সবুজ চৌধুরী

১১ / ১৯
রংপুর নগরের ফতেপুর এলাকার ফতেপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সবুজ চন্দ্রের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে স্মারকলিপি দেয়। ছবিটি আজ মঙ্গলবার নগরের স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১২ / ১৯
খালবিলে ফুটে থাকা শাপলা ও পদ্ম ফুল থেকে পাপড়ি খসে গিয়ে শুধু ফল পড়ে আছে। ফল খাওয়া যায় বলে শহরে বিক্রি করতে এনেছেন এই বিক্রেতা। প্রতিটি দুই টাকা দরে বিক্রি করছেন। ছবিটি আজ মঙ্গলবার রংপুর নগরের জিলা স্কুলের সামনের সড়কে ফুটপাত থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ১৯
রাজধানীর মনিপুর এলাকার মোল্লাপাড়ার মোড়ে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী নারিকেল গাছের গুঁড়ি দিয়ে সড়ক বিভাজনী তৈরি করে দুর্ঘটনা রোধ করার চেষ্টা করছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন রাজধানীর আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখেন। ফলে সায়েন্স ল্যাব থেকে কলাবাগান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৯
রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কলাবাগানগামী প্রধান সড়কে আজ মঙ্গলবার ছিল তীব্র যানজট। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৯
যাত্রীর অপেক্ষায় রিকশাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবিটি আজ মঙ্গলবার গুলশান ১ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৯
হাতিরঝিল বেশ কিছু স্থানের পানি দূষিত হয়ে সবুজ রং ধারণ করেছে। চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নোংরা হচ্ছে পরিবেশ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন। আজ মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভে দুর্ভোগে পড়ে এলাকাবাসী ও পথচারীদের বাস থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ১৯
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট করার দাবিতে আজ মঙ্গলবার নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই কলেজের শিক্ষার্থীরা৷ ছবি: সাবিনা ইয়াসমিন