ফুলের মাঝে প্রজাপতি। ছবিটি গতকাল বুধবার ময়মনসিংহ শহরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ২০
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ায় আতশবাজি। ছবিটি গতকাল বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২০
নাজিমুদ্দিন রোডে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমিতে নতুন আবাসিক হল নির্মাণ ও দখল হয়ে যাওয়া পুরোনো হলগুলো উদ্ধারের আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ছবি: মনিরুল আলম
৪ / ২০
ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য অনুশীলন। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ২০
কদম ফুলের তোড়া হাতে উচ্ছ্বসিত কিশোরী। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২০
মগ ডাল থেকে কদম ফুল তুলে তা দেখাচ্ছে এক কিশোরী। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ২০
বন্যার পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। হয়তো আরও বাড়তে পারে। তাই আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরের জিনিসপত্র। ছবিটি ভোলার দক্ষিণ রাজাপুর ইউনিয়ন থেকে থেকে তোলা: নেয়ামতউল্যাহ
৮ / ২০
পাটের সোনালি আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পাবনার সদরের সাদুল্লাপুর কোলচরি বিল থেকে তোলা: হাসান মাহমুদ
৯ / ২০
একসময় যাতায়াতের জন্য পাবনার বিভিন্ন এলাকায় ঘোড়ার গাড়ির বেশ প্রচলন ছিল। তবে এখনো মাঝেমধ্যে দেখা মেলে। আজকের এই গাড়িগুলো পাট আনতে যাচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পাবনা সদরের শ্রীপুর এলাকা থেকে তোলা: হাসান মাহমুদ
১০ / ২০
গুলশানে জঙ্গি হামলার এক মাস পেরিয়ে গেছে। ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের পাহারা চলছে এখনো। বাসিন্দা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হামলায় নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তার ছবি দেখাচ্ছেন দুই পুলিশ সদস্য। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ২০
‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি নিয়ে কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিলে উপস্থিত আলোচকেরা। প্রথম আলোর আয়োজনে আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
১২ / ২০
বরিশালের চরকাউয়া ইউনিয়নের সায়ানি ট্রলারঘাট এলাকায় অনেকাংশ ঘরবাড়িসহ ও একটি মাদ্রাসা কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তোলা। ছবি: সাইয়ান
১৩ / ২০
জঙ্গিবাদের উত্থান প্রতিহত করা, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: প্রথম আলো
১৪ / ২০
লাঙল টানতে প্রাণীর জায়গায় কাজ করছে মানুষ। আসলে এ কাজটা কৃষিশ্রমিকদেরই করতে হয়। চারা লাগানোর পর নির্দিষ্ট মাপে জমিতে চিকন নালা তৈরি করতে হয় পানি যাওয়ার জন্য। এ পদ্ধতিকে স্থানীয় ভাষায় বলে পিলি টানা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
রোদ-বৃষ্টি থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে মহিষ জোড়াকে মাঠে ঘাস খাওয়াতে এনেছেন মালিক নিজেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পাবনার সদরের শ্রীপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৬ / ২০
বাসের বাহ্যিক অবয়ব আর নাম দেখলেই যে কারও মনে খটকা লাগতে পারে। লক্কড়ঝক্কর এই বাস সার্ভিসটির নাম ‘সেফটি’। রাজধানীর মিরপুর থেকে আজিমপুর হয়ে ঢাকেশ্বরী পর্যন্ত চলাচল করে এই বাস। ছবিটি আজ বৃহস্পতিবার মিরপুর রোড এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২০
ঝুঁকি নিয়ে পারাপারের এ চিত্র অনেক দিন ধরে দেখা যাচ্ছে। পদচারী-সেতু থাকা সত্ত্বেও রাজধানীর নিউমার্কেট এলাকার সড়কের মাঝখানের লোহার গ্রিলের ফাঁক দিয়ে এভাবে পার হয় মানুষ৷ তবে এভাবে পার হওয়া মানুষদের অভিযোগ, পদচারী-সেতু ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় এ পথ ব্যবহার করে তারা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা ছবি৷ ছবি সাবিনা ইয়াসমিন
১৮ / ২০
পদচারী-সেতু থাকা সত্ত্বেও রাজধানীর নিউমার্কেট এলাকার সড়কের মাঝখানের লোহার গ্রিলের ফাঁক দিয়ে এভাবেই পারাপার হয় মানুষ৷ তবে এভাবে পার হওয়া মানুষদের অভিযোগ, পদচারী-সেতু ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় এ পথ ব্যবহার করে তারা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২০
ঢাকার কদমতলীর পূর্ব ধলপুর এলাকার দনিয়া সড়কের পুরোটা পানিতে ডুবে গেছে। সড়কের পাশের কুতুবখালী খাল আবর্জনায় ভরাট এবং দখল হওয়ায় বৃষ্টির পানি সড়কে উঠে আসছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২০
ঢাকার শ্যামপুরের আলী বহর এলাকায় তৈরি হয় অ্যালুমিনিয়াম বার। প্রতি কেজি বারের দাম ১৩০ থেকে ১৮০ টাকা। এগুলো গলিয়েই সিলভারের তৈজসপত্র তৈরি করা হয়। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম