চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন পাহাড়ে চাষ করা কলা বিক্রি করতে আনা হয়েছে ঘোড়ামরা ফকিরহাটে। শুক্রবার বিকেলে আইআইইউসি গেইট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস।
২ / ৯
পাটের আঁশ ছাড়ানোর পর তা ধুয়ে পরিষ্কার করছেন এক ব্যক্তি। ছবিটি বৃহস্পতিবার পাবনা সদরের গাছপাড়া বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ছবি: সংগৃহীত।
৪ / ৯
ভরা বর্ষায় কাপ্তাই হ্রদের থইথই পানিতে নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি শুক্রবার রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
পাহাড়ে গাছে নতুন পাতা এসেছে। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের দুর্গম কাপতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৬ / ৯
রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়ে লেখক তাহমিমা আনামের নতুন বই ‘দ্য বোন্স অব গ্রেস’-এর মোড়ক উন্মোচন করা হয়। আজ শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন তাহমিমা আনাম। ছবি: জাহিদুল করিম
৭ / ৯
রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি শুক্রবার বসে ‘কার হাট’। আজও সকালে ক্রেতা-বিক্রেতায় সরগরম ছিল সেই হাট। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৯
বগুড়ার সার্কিট হাউসে নরম সবুজ ঘাসে আয়েশ করছিল বিড়ালটি। আজ শুক্রবার সকালে ছবি তুলতে গেলে এভাবে ক্যামেরার দিকে তাকায় সেটি। ছবি: সোয়েল রানা
৯ / ৯
অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করতে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু-তে দেখা মিলল ক্রিকেটারদের। ছবি: জুয়েল শীল