এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। টিকাকেন্দ্রে ভিড় করছেন টিকাগ্রহীতারা। ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর, ৪ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
২ / ১৫
ধান কেটে মাড়াইয়ের পর সেদ্ধ করা হচ্ছে। রূপধন, পাথরঘাটা, বরগুনা, ৪ সেপ্টেম্বর।ছবি: প্রথম আলো
৩ / ১৫
বন্যাকবলিত এলাকায় গোখাদ্যের সংকট দেখা দেওয়ায় এর চাহিদা বেড়েছে। ধানের শুকনা খড় বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। গোয়ালচামট, ফরিদপুর, ৪ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৪ / ১৫
অ্যামোনিয়া দূষণ প্রতিরোধে পোগলদিঘা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। সরিষাবাড়ী, জামালপুর, ৪ সেপ্টেম্বরছবি: শফিকুল ইসলাম
৫ / ১৫
পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পর থেকে ছুটির দিনগুলোতে পর্যটকসমাগম ঘটে বেশি। নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহারও এর ব্যতিক্রম নয়। পাহাড়পুর, বদলগাছি, নওগাঁছবি: হাসান মাহমুদ
৬ / ১৫
বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। নৌকায় চলাচল করছে গ্রামের পানিবন্দী মানুষ। চিনাডুলী, ইসলামপুর, জামালপুর, ৪ সেপ্টেম্বরছবি: আব্দুল আজিজ
৭ / ১৫
মাদারীপুরের শিবচরে কিশোর লাবিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। ব্যাপারীকান্দি, মাদারীপুর, ৪ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৮ / ১৫
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ইভিএমে ভোট দিয়ে ফিরছেন এক বৃদ্ধা। চণ্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ সেপ্টেম্বর।ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
রংপুরে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খাঁ গ্রামের সেতুর সংযোগ সড়ক ভেঙে রয়েছে দীর্ঘদিন। সেখানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ। টেপামধুপুর, কাউনিয়া, রংপুর, ৪ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
রাঙামাটি শহরে শনিবার সাপ্তাহিক হাটবার। হাটে মৌসুমি ফল বিক্রি করতে ট্রলার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরানপাড়া, রাঙামাটি, ৪ সেপ্টেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৫
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের লোকজন ধানসহ প্রয়োজনীয় পণ্য ঘোড়ার গাড়িতে করে হাটবাজারে নিয়ে যান। আবার সেই ঘোড়া দিয়ে কৃষি মৌসুমে তাঁরা হালচাষও করেন। বালুঘাটা, শেরপুর, ৪ সেপ্টেম্বরছবি: আবদুল মান্নান
১২ / ১৫
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের ১২ তারিখ থেকে খুলতে যাচ্ছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তাই আগে থেকে প্রতিষ্ঠানের সব আসবাব, শ্রেণি কক্ষগুলো পরিষ্কার করা হচ্ছে। প্রভাতী উচ্চ বিদ্যানিকেতন, নিউ ইস্কাটন, ঢাকা, ৪ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
১৩ / ১৫
পদ্মায় পানি বেড়ে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে সড়ক, সেতু, কালভার্ট। পানির তোড়ে ধসে পড়েছে পাকা সড়ক। পানিবন্দী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পূর্ব রামকান্তপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৪ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
কমিউনিটি কুকুরবিষয়ক গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পুরান ঢাকার উর্দু রোডে কুকুরকে টিকা দিচ্ছেন অ্যানিমেল কেয়ার সোসাইটি অব বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা। ঢাকা, ৪ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার