ধান খেতে ফুটফুটে শিশু। ছবিটি আজ মঙ্গলবার খুলনার মুজগুন্নী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পাতাল রেলে বিস্ফোরণে নিহত ব্যক্তিদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ২০
চৈত্রের দুপুরে নদীতে নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল সোমবার যশোর সদরের আরবপুর ইউনিয়নের চানপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ২০
জামরুল ফুল। ছবিটি আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার রোডের একটি বাসা থেকে তোলা। ছবি: সোহেল মহসীন
৫ / ২০
নিচু জমিতে ওঠা পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার দুপুরে সিলেট নগরের শিববাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
টিফিনের ফাঁকে খেলায় মেতেছে চার বন্ধু। ছবিটি গতকাল সোমবার পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের আটলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
পাশাপাশি সাঁতার কাটছে দুটি মাছ। ছবিটি আজ মঙ্গলবার খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
শজনের মৌসুম এখন। গাছ থেকে শজনে কিনে বিক্রির জন্য হাটে নিতে আঁটি বাঁধছেন ব্যাপারীরা। পাইকারিতে প্রতিকেজি শজনে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি মঙ্গলবার জয়পুরহাটের জামালগঞ্জ হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ২০
হলুদ ফুলে আকৃষ্ট হয়ে মধু আহরণের জন্য ঘুরছে এক পাখি। ছবিটি মঙ্গলবার নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ২০
খাবারের খোঁজে দল বেঁধে হাঁসের ছানা। ছবিটি সোমবার পাবনার চাটমোহর উপজেলার কদমতলী গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১১ / ২০
প্রজাপতির ছবিটি মঙ্গলবার খুলনার গোয়ালখালী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
রাজধানীর কল্যাণপুর খালটি দূষণে জীর্ণশীর্ণ হয়ে আছে। কুচকুচে কালো দূষিত পানি থেকে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশপাশে লোকজনকে নোংরা পরিবেশে জীবন যাপন করতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ২০
রাজধানীর ফার্মগেট এলাকা পয়োনিষ্কাশন সংস্কারের কাজ চলছে। কিন্তু ঢাকনাগুলো দীর্ঘদিন ধরে ফুটপাতের ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ২০
কিছুদিন পরপর ফুটপাতগুলোতে হকার উচ্ছেদ হয়। আবার সেই ফুটপাত দখল করে বসে হকাররা। আজ মঙ্গলবার দুপুরে তোলা গাওছিয়া মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ২০
পদচারী-সেতুর নিচ দিয়ে সড়ক বিভাজকের লোহার রডের ফাঁক গলিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয় পথচারীরা। এতে প্রায় ঘটে সড়ক দুর্ঘটনা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ২০
নগরবাসীর কাছে জনপ্রিয় স্ট্রবেরি৷ এখন পথের ধারেই বিক্রি হয় লাল দেশি স্ট্রবেরি৷ লবণ, কাঁচা মরিচ, কাসুন্দি দিয়ে মাখিয়ে বিক্রি হয়৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে শাহবাগ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২০
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধিদল। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। ছবি: বিএনপির সৌজন্য
১৯ / ২০
সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক। পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীদের। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২০ / ২০
অল্প বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক। হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। ছবিটি মঙ্গলবার বিকেলে নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ