এক ঝলক (০৪ এপ্রিল ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
হঠাৎই কুষ্টিয়া শহরের একটি বাড়িতে ঢুকে পড়ে এই প্যাঁচাটি। প্যাঁচাটিকে ধরার ২০ মিনিট পর এটি একটি ডিম পাড়ে। থানাপাড়া, কুষ্টিয়া, ৪ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান

২ / ১৮
এখনো অনেক স্থানে হাতে চালানো চাকায় তৈরি করা হয় মাটির পণ্য। চাকা ঘুরিয়ে মৃৎপাত্র তৈরি করছেন সুসেন কুমার পাল। তাঁর পরের প্রজন্মের কেউ এই ঐতিহ্যবাহী কাজ শেখেনি। মিঠানলা, মিরসরাই, চট্টগ্রাম, ৪ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন

৩ / ১৮
ব্যাটারিচালিত অটোরিকশার দুই পাশে গাছের গুঁড়ি বাঁধা হয়েছে। বাড়তি আয়ের আশায় এভাবেই ঝুঁকি নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য পরিবহন করেন চালকেরা। নতুন মাইনী সেতু, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া

৪ / ১৮
চৈত্রের দাবদাহে অবেলায় পানিতে নেমে গা ভিজিয়ে নিচ্ছে এক শিশু। নুরপুর এলাকা, পাবনা, ৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৫ / ১৮
গাছে এসেছে লিচুর গুটি। এই গুটিই টসটসে রসালো লিচুতে পরিণত হবে। নামুজা এলাকা, বগুড়া সদর, ৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা

৬ / ১৮
সেদ্ধ করার পর ধানগুলো রোদে শুকিয়ে নিচ্ছেন এক গৃহিণী। নিজেদের জন্য গোলায় এই ধান মজুত করে রাখা হয়েছিল। পূর্ব আলিয়াবাদ এলাকা, ফরিদপুর সদর, ৪ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর।

৭ / ১৮
কাপ্তাই লেকে নৌভ্রমণ। দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসছেন লেকের নৈসর্গিক রূপ উপভোগ করতে। কাপ্তাই লেক, রাঙামাটি, ৪ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ১৮
আকন্দ ফুলে প্রজাপতি। এই প্রজাপতি কমন টাইগার নামে পরিচিত। সিংগা বাইপাস এলাকা, পাবনা, ৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৯ / ১৮
আলপস পর্বতমালার সামনের হ্রদে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই ব্যক্তি। স্টার্নবার্গ, জার্মানি, ৩ এপ্রিল। ছবি: রয়টার্স

১০ / ১৮
হাওর এলাকায় বোরো ধানের খেতে ঘেরা মাঠ। মাঠে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। খাইচনার হাওর এলাকা, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৮
বাদ্যযন্ত্রের দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গিটার। টোকিও, জাপান, ৩ এপ্রিল। ছবি: রয়টার্স

১২ / ১৮
ক্রাউন্ট সিমেন্ট-প্রথম আলো আয়োজিত তারুণ্যের জয়োৎসব শুরু হয়েছে। আজ বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৩ / ১৮
সেন্ট পিটার্সবার্গে রেলে সন্ত্রাসী হামলার বর্ষপূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া, ৩ এপ্রিল। ছবি: এএফপি

১৪ / ১৮
পশুর নদে ছিপ ফেলে চিংড়ি ধরছেন এক মৎস্যজীবী। খুলনার পশুর নদের ওপর নির্ভর করে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা। চুনকুড়ি, দাকোপ, খুলনা, ৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ১৮
কমনওয়েলথ গেমস সামনে রেখে প্রশিক্ষণের অংশ হিসেবে দশ মিটার উঁচু প্ল্যাটফর্ম থেকে পুলে ঝাঁপ দিতে প্রস্তুত এক প্রতিযোগী। গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া, ৩ এপ্রিল। ছবি: রয়টার্স

১৬ / ১৮
ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় জ্বলন্ত টায়ার হাতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী। ইসরায়েল-ফিলিস্তিন সীমান্ত, গাজা উপত্যকা, ২ এপ্রিল। ছবি: রয়টার্স

১৭ / ১৮
ক্রাউন্ট সিমেন্ট-প্রথম আলো আয়োজিত তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি ‘ফেসবুক লাইভ’ করা হচ্ছে। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ১৮
দোরগোড়ায় পয়লা বৈশাখ। উৎসবের প্রস্তুতি হিসেবে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। পোশাকের দোকানে কয়েকজন। প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ৪ এপ্রিল। ছবি: সৌরভ দাশ