এক ঝলক (০৪ এপ্রিল ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
দেখে মনে হতে পারে সড়ক বিভাজনে বসে তারা আড্ডা দিচ্ছে। তা কিন্তু না! ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌড়ে পার হতে গিয়ে চলন্ত গাড়ির কারণে মাঝপথে আটকা পড়তে হয়েছে তাদের। যদিও তাদের খুব কাছেই ছিল পদচারী–সেতু। এ রকম ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দনিয়া, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২ / ৩২
মহাসড়কে চলাচলে অনিয়ম চলছেই। একদিকে মোটরসাইকেলে হেলমেট ছাড়া তিন আরোহী, অন্যদিকে একই রাস্তায় উল্টো পথে চলছে রডবোঝাই ভ্যান। দনিয়া, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৩ / ৩২
নির্মাণাধীন যাত্রীছাউনির নিচে রেখে দেওয়া হয়েছে হকারদের গাড়ি ও আবর্জনা। আবার পথচারীদের চলাচলের জায়গাতে রয়েছে ফলের দোকান। দোকানিরা জানাচ্ছেন, এখানে ফুটপাত তৈরি হলে তাঁরা অন্য জায়গায় চলে যাবেন। রায়েরবাগ, দনিয়া, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৪ / ৩২
সম্প্রতি রাজধানীর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় সচেতন হচ্ছে সাধারণ মানুষ। পান্থপথের একটি আবাসিক ভবনের অগ্নিনির্বাপণব্যবস্থার জন্য অগ্নিনির্বাপণ যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড ও ড্রাই কেমিক্যাল পাউডার রিফিল করে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবাজার এলাকা, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৫ / ৩২
গাছ ছাঁটাইয়ের কাজ করছেন এক শ্রমিক। জিয়াংসু প্রদেশ, চীন, ৩ মার্চ। ছবি: রয়টার্স

৬ / ৩২
মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৪ এপ্রিল। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

৭ / ৩২
মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের এককে ডেনমার্কের এন্ডারস এন্টনসেনের খেলার একটি দৃশ্য। কুয়ালালামপুর, মালয়েশিয়া, ৩ এপ্রিল। ছবি: এএফপি

৮ / ৩২
গরমে স্বস্তি পেতে পথের ধারে শরবত পান করছেন কয়েকজন পথিক। ট্রাফিক মোড়, পাবনা, ৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৯ / ৩২
ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনছেন এক ক্রেতা। পেশোয়ার, পাকিস্তান, ৩ এপ্রিল। ছবি: রয়টার্স

১০ / ৩২
গবাদিপশুর খাদ্য হিসেবে পাবনার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে গামা ঘাসের চাষ হয়। বাজারে প্রতি আঁটি ঘাস বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। বাওইকোলা, চাঁদভা, আটঘরিয়া, পাবনা, ৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১১ / ৩২
বাগান থেকে কাঁচা কাঁঠাল নিয়ে হাটে যাচ্ছে শিশুটি। দেবতাছড়ি পুর্ব পাড়া, ওয়াগগ্যা ইউনিয়ন, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৩ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ৩২
৯ দফা দাবিতে করিম জুট মিলস লিমিটেড ও লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের শ্রমিকদের সড়কে বিক্ষোভ। স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: দিনার মাহমুদ

১৩ / ৩২
বাগানে ফুটেছে লাল জবা ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ এপ্রিল। ছবি: সাজেদুল আলম

১৪ / ৩২
বহুতল ভবনের কাছেই বৈদ্যুতিক তারের জঞ্জাল। মেরিনা সড়ক, খাঁন মার্কেট, বগুড়া, ৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৫ / ৩২
ফুল গাছ কিনে বাড়ি ফিরছে দুই শিশু। বাঘোপাড়া, বগুড়া, ৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৬ / ৩২
খুলনায় ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় আহত এক পুলিশ সদস্যকে সরিয়ে নেন সহকর্মীরা। নতুনরাস্তা মোড়, খুলনা, ৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৩২
খুলনায় ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুনরাস্তা মোড়, খুলনা, ৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ৩২
পেঁয়াজের ফলন ভালো হয়েছে। পেঁয়াজ তোলার কাজ চলছে। বাড়াদি মাঠ, কুষ্টিয়া, ৪ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান

১৯ / ৩২
পেঁয়াজ ফুলে মৌমাছি। বাড়াদি মাঠ, কুষ্টিয়া, ৪ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান

২০ / ৩২
৯ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা চার ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেন। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যশোর রেলস্টেশন, ৪ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

২১ / ৩২
লাভজনক হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকায় হাঁস পালন করেন অনেকেই। হাঁসের ঝাঁক নিয়ে নদে এসেছেন এক ব্যক্তি। ভাদেশ্বর নদ, সদর, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২২ / ৩২
ছেলেকে নিয়ে কৃষক জমিতে সবজি লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। এই জমিতে তিনি ঢ্যাঁড়স লাগাবেন। হাটখলা, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২৩ / ৩২
গাল ফুলিয়ে ডাকছে ব্যাঙ। সাধারণত বৃষ্টি হলে ব্যাঙ বেশি ডাকে। এর মাধ্যমে পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকর্ষণের চেষ্টা করে। ছোটরা, কুমিল্লা, ৪ এপ্রিল। ছবি: এমদাদুল হক

২৪ / ৩২
খাল-বিল সেচে মাছ ধরতে গেলেই মাটির গর্ত থেকে বেড়িয়ে পড়ে কাঁকড়া। মাছ ধরার জালে আটকা পড়া কাঁকড়াটি সড়কে হাঁটছে। দক্ষিণ সুরমা, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩২
বরিশাল থেকে তরমুজ আনা হয়েছে। পাবনার বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হবে এসব তরমুজ। বাবার সঙ্গে তরমুজের আড়তে এসেছে ছোট শিশুটিও। ধর্মগ্রাম, আতাইকুলা, পাবনা, ৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২৬ / ৩২
মহাসড়কে তিন চাকার গাড়ি নিষিদ্ধ হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিন চাকার অবৈধ ভটভটি চলাচল করছে। পদুয়া, লোহাগাড়া, ৪ এপ্রিল। ছবি: মামুন মুহাম্মদ, সাতকানিয়া, চট্টগ্রাম

২৭ / ৩২
বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতায় ভারোত্তোলন করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীরা। বৈশাখী মঞ্চ, জয়নুল আবেদিন পার্ক  ময়মনসিংহ, ৪ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

২৮ / ৩২
খেত থেকে রসুন তুলছেন কৃষক। মূলগ্রাম, চাটমোহর, পাবনা, ৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২৯ / ৩২
দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা চার ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেন। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যশোর রেলস্টেশন, ৪ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

৩০ / ৩২
রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে একক বক্তৃতা দেন  সমাজকর্মী মালেকা খান। তাঁকে সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। হাটখোলা, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: হাসান রাজা

৩১ / ৩২
লাভজনক হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকায় হাঁস পালন করেন অনেকেই। হাঁসের ঝাঁক নিয়ে নদে এসেছেন এক ব্যক্তি। ভাদেশ্বর নদ, সদর, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
লাভজনক হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকায় হাঁস পালন করেন অনেকেই। হাঁসের ঝাঁক নিয়ে নদে এসেছেন এক ব্যক্তি। ভাদেশ্বর নদ, সদর, সিলেট, ৪ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৩২ / ৩২
রাজধানী খিলগাঁও রেলগেটসংলগ্ন খিলগাঁও বাজারের লাগা আগুন আজ বৃহস্পতিবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। আগুনে পুড়ে গেছে বেশ কিছু দোকান। ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম