এক ঝলক (০৪ জানুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
রাঙামাটিতে শীত বাড়তে শুরু করেছে। কাপ্তাই লেকে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। কাপ্তাই লেক, হাজারিবাঁক, রাঙামাটি, ৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২০
পাহাড়ে বোরো ধানের বীজ রোপণের মৌসুম শুরু হয়েছে। ধানের চারা রোপণের কাজে নেমে পড়েছেন পাহাড়ি নারীরা। পেরাছড়া, খাগড়াছড়ি সদর, ৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৩ / ২০
সারা দেশে শীত জেঁকে বসতে শুরু করেছে। কনকনে শীতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। খানখানাপুর সেতু এলাকা, রাজবাড়ী সদর, ৪ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক

৪ / ২০
রংপুরে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড় পরে বাইরে বেরিয়েছে দাদা ও নাতি। উত্তম বানিয়া পাড়া, রংপুর, ৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

৫ / ২০
বুড়িগঙ্গার কালো জলে সোনা রোদের ঝিলিক। প্রতিদিন শত শত মানুষ নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হয়। এটাই অনেকের জীবিকার উপায়। মুসলিমবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম

৬ / ২০
এটি তাজমহল নয়, তাজমহলের মডেল। বেঙ্গালুরুতে নির্মাণ করা হয়েছে এটি। তার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন। বেঙ্গালুরু, ভারত, ৩ জানুয়ারি। ছবি: এএফপি

৭ / ২০
এফআইএস অ্যালপাইন স্কিং ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে নৈপুণ্য প্রদর্শন করছেন এক নারী প্রতিযোগী। জাগরেব, ক্রোয়েশিয়া, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স

৮ / ২০
নানারকম শীতের সবজি উঠেছে বাজারে। পাইকারি বাজার থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা ব্যবসায়ী। সাদেক খান মার্কেট, হাজারীবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম

৯ / ২০
গোধূলিবেলায় তিন রোহিঙ্গা শিশু। মগ্ন হয়ে ফুটবল খেলা দেখছে ওরা। কুতুপালং, কক্সবাজার, বাংলাদেশ, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স

১০ / ২০
কৃষক তোতা মোল্লা ১৫ শতাংশ জমিতে আলুর সঙ্গে কাঠ কচু চাষ করছেন। গতবার এভাবে ফসল চাষ করে প্রায় ১০ হাজার টাকা মুনাফা করেছেন তিনি। এবারও তিনি আশাবাদী। নিজের খেতে কাজ করছেন তিনি। শাজাহানপুর, বগুড়া, ৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১১ / ২০
ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের দেখা নেই। সন্ধ্যায় কিছুক্ষণের জন্য দেখা মিলল সূর্যের। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

১২ / ২০
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আজ বৃহস্পতিবার ‘প্রথম আলো শ্রুতি’ নামের নতুন অ্যাপের উদ্বোধন করা হলো। এই অ্যাপের মাধ্যমে প্রথম আলো অনলাইনের সংবাদ শোনা যাবে। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১৩ / ২০
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের সপ্তম দিন। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়া বিশেষ জজ আদালতে পৌঁছান। বকশীবাজার, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো

১৪ / ২০
কুমিল্লার লালমাই পাহাড়ে চাষ করা হয় কাসাবা। স্থানীয়দের কাছে ‘গ্লোকুজ আলু’, ‘কাঠ আলু’ নামেও পরিচিত। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, কুমিল্লা সদর, ৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক

১৫ / ২০
নার্সারির একটি অংশে বর্ণিল কসমস ফুল। শীতকালে বিভিন্ন ফুলের চারার চাহিদা বেড়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিজামপুর বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন

১৬ / ২০
কর্ণফুলী নদীদূষণে শিকার। নদীতেই দেদার ফেলা হচ্ছে বর্জ্য। আবর্জনার কারণে ভরাট হয়ে যাচ্ছে নদী ও খালের উৎস। ফিশারিঘাট এলাকা, চট্টগ্রাম, ৪ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ

১৭ / ২০
বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক শোভাযাত্রার আয়োজন করে খাগড়াছড়ির পারমীপুর অরণ্যকুঠির। মোটর শোভাযাত্রায় অংশ নেয় তরুণ-তরুণীরা। খেজুরবাগান, খাগড়াছড়ি, ৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২০
ড্রামভর্তি দুধ নিয়ে শহরে ফিরছেন ব্যবসায়ীরা। তাঁরা পদ্মাপারের চরাঞ্চলের কৃষকদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে দুধ কিনেছেন। ধলার মোড়, ফরিদপুর সদর, ৪ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২০
সকালের শিশিরভেজা ফুল। বিলের ধারে এমন অনেক প্রজাতির ছোট ছোট ফুল ফুটে থাকে। কানিকাটা, কিশোরগঞ্জ, ৪ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

২০ / ২০
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় একজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যাচ্ছে। এমসি কলেজ ক্যাম্পাস, সিলেট, ৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ