এক ঝলক (০৪ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
‘গার্ডেনস বাই দ্য বে’ উদ্যানের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বেলুন, আগুনের ফুলকি ও আলোকসজ্জা। ছবিটি শনিবার সিঙ্গাপুর থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৪
সুনামগঞ্জের দেখার হাওরে মাছ ধরছেন দুই জেলে। ছবিটি রোববার সদর উপজেলার নীলপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৪
সুপেয় পানির অভাব। তাই নসিমনে করে খাবার পানি আনতে যাচ্ছে খুলনার দাকোপ উপজেলার এই বাসিন্দারা। ছবিটি শনিবার উপজেলার কামারখোলা গাঙপাড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৪
নৌকায় বসে গোসল করছে এক শিশু। ছবিটি শনিবার খুলনার দাকোপ উপজেলার কামারখোলা গাঙপাড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৪
ঘাসফুলের ছবিটি আজ রোববার সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২৪
বুনোফুলের পাপড়িতে বসেছে প্রজাপতি। ছবিটি শনিবার খাগড়াছড়ি দীঘিনালা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৪
যুক্তরাজ্যে ডার্বি ফেস্টিভ্যালে ঘোড়দৌড় প্রতিযোগিতার উপদেষ্টার সঙ্গে রানি এলিজাবেথ। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৪
জ্যৈষ্ঠে ফুটেছে বেলি ফুল। ছড়াচ্ছে সৌরভ। ছবিটি শনিবার রাজধানীর কুড়িল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৪
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শনিবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলার পর ওই এলাকায় পুলিশের অবস্থান। ছবি: এএফপি

১০ / ২৪
কম্বোডিয়ার কান্দাল প্রদেশে আজ ৪ জুন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে নিজের ভোটটি দেওয়ার পর প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ান পিপলস পার্টির প্রধান হুন সেন উঁকি দিয়ে দেখছেন ব্যালট পেপারটি বাক্সে ঠিকঠাক পড়েছে কি না। ছবি: রয়টার্স

১১ / ২৪
কাঁঠাল পেকেছে কি না তা পরখ করে দেখছেন এক ব্যক্তি। ছবিটি শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার একটি কাঁঠাল বাগান থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১২ / ২৪
গতকাল শনিবার রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। এরপর পরই পুলিশ সেখানে পৌঁছালে সাধারণ লোকজন নিরাপত্তা চাদর গায়ে জড়িয়ে এলাকা ছাড়েন।  ছবি: রয়টার্স

১৩ / ২৪
আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আনুষ্ঠানিকভাবে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবিটি আজ রোববার গুলশানের শোরুম থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২৪
রমজানে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়। ছবিটি রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৪
রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে রোববার রাজধানীতে নাগরিক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করা হয়। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
রাজধানীর বিভিন্ন স্থান থেকে পানির বোতল সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি রোববার রাজধানীর পান্থপথ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
রাজধানীতে বেশ কিছু চক্র রয়েছে, যারা ট্রাফিক সিগন্যালে শিশুদের দিয়ে ভিক্ষা করায়। প্রখর রৌদ্রে রাজধানীর ধানমন্ডিতে নিজের ছোট বোনকে কোলে নিয়ে ভিক্ষা করছিল আরিফ নামের এই শিশুটি। ছবিটি রোববার দুপুরে রাপা প্লাজার সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
বিশুদ্ধ পানীয় হিসেবে ডাবের ওপর মানুষের ভরসা বেশি। গরম ও রোজার কারণে ডাবের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। এক ডাব বিক্রেতা বেশি করে ডাব এনে রেখেছেন ফুটপাতে। ছবিটি রাজধানীর রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
এমন ছেঁড়া-ময়লা পতাকা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও অনেকেই এভাবে অসচেতনভাবেই জাতীয় পতাকার অবমাননা করে থাকেন। ছবিটি রোববার বিকেলে রাজধানীর পান্থপথ পদচারী-সেতুর কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
মহাসড়কে এভাবে বেপরোয়াভাবে ওভারটেকিং নিত্যদিনের ঘটনা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। তারপরও চালকদের মধ্যে সচেতনতা নেই। ছবিটি রোববার বগুড়ার বাইপাস সড়কের জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৪
বৃষ্টির মৌসুম দোরগোড়ায়। তাই নতুন বাসা বুনতে ব্যস্ত বাবুই পাখিরা। ছবিটি আজ রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের সাতভাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২২ / ২৪
করমচা ফল দেখতে সুমিষ্টি মনে হলেও খেতে টক। ছবিটি আজ রোববার খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৩ / ২৪
পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রোববার আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

২৪ / ২৪
ঈদ উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলোতে এসেছে নানা রং ও নকশার শাড়ি। ছবিটি রোববার বিকেলে গুলশান ১ সার্কেলের জব্বার টাওয়ার শপিং কমপ্লেক্স থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম