ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তৈরি করা হয়েছে তোরণ। ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
২ / ১৩
শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। বাসের জন্য অপেক্ষায় এই শিশু। টিটিপাড়া মোড় এলাকা, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
৩ / ১৩
ঈদের যাত্রা শুরু হয়েছে কয়েক দিন হলো। চাঁদ দেখা গেলে কাল বুধবার ঈদুল ফিতরের নামাজ হবে। শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। ভেতরে তিল ধারণের জায়গা নেই। তাই ঝুঁকি হলেও ভরসা ছাদই। বাসাবো এলাকা, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
৪ / ১৩
বাগানে ফুটে আছে সূর্যমুখী ফুল। উপজেলা পরিষদ চত্বর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ জুন। ছবি: সাজেদুল আলম
৫ / ১৩
রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ‘তছলিমা’ নামের একটি চালকল থেকে দুস্থ মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের ১৯৫ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আলতাফ হোসেন
৬ / ১৩
বাগানে ফুটে আছে চেরি ফুল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৩ জুন। ছবি: সাজেদুল আলম
৭ / ১৩
ঈদে বাড়ির পানে ছুটছে মানুষ। ঝুঁকি হলেও জামালপুর কমিউটার ট্রেনে এভাবে উঠেছে ঘরমুখীমানুষ। টঙ্গী রেলস্টেশন, গাজীপুর, ৪ জুন। ছবি: শাহাদৎ হোসেন
৮ / ১৩
ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। যাত্রাবাড়ী, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
৯ / ১৩
বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন তাঁরা। টিটিপাড়া মোড়, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
১০ / ১৩
সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। পোস্তগোলা সেতু, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
১১ / ১৩
ঈদুল ফিতর উপলক্ষে শহরের সড়কে স্থাপন করা হয়েছে ঈদ মোবারক লেখা পতাকা। কদম ফোয়ারা মোড়, ঢাকা, ৪ জুন। ছবি: আবদুস সালাম
১২ / ১৩
দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন নগরবাসী। নিউমার্কেট এলাকা, ঢাকা, ৪ জুন। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৩
ঈদের প্রথম ছুটির দিনেও নিউমার্কেট এলাকায় ভিড়। অনেকেই এসেছেন কেনাকাটা করতে। ঢাকা, ৪ জুন। ছবি: সাইফুল ইসলাম