এক ঝলক (০৪ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
এখন আমন ধানের চারা রোপণের মৌসুম। চারা রোপণের জন্য ট্রাক্টর দিয়ে জমি তৈরি করছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরিফ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৩
রাজশাহীর পদ্মায় পানি বাড়ায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। নগরের শ্রীরামপুর এলাকার টি গ্রোয়েন বাঁধটি রক্ষা করতে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩ / ২৩
বর্ষা মৌসুমে আকাশের মুখ তো এমন গোমড়া থাকবেই। ছবিটি সম্প্রতি সাতক্ষীরার সুলতানপুরের ঝিলপাড় এলাকা থেকে তোলা। ছবি: কমল জোহা খান

৪ / ২৩
মঙ্গলবারের টানা বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের শালবন হরিনাথপাড়া এলাকায় ধস। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: নীরব চৌধুরী

৫ / ২৩
রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেলাতেও সড়কবাতি জ্বালানো থাকে। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ২৩
পদ্মায় পানি বাড়ায় মাছ ধরার চাঁইয়ের চাহিদা বেড়েছে। কিনছেন গ্রামের লোকজন। ছবিটি মঙ্গলবার ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছে। গত ১৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হলের প্রবেশমুখের তোরণে এখনো আগের নামটি রয়ে গেছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ২৩
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত একজন সালমান শাহ। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শিমুলি বেগম। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৩
অননুমোদিত জায়গায় অপরিকল্পিতভাবে এভাবেই পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে বসতি। রাঙামাটির শিমুলতলি ও নতুন পাড়া থেকে ছবিটি সম্প্রতি তোলা হয়েছে। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২৩
শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের দুটি সংগঠন। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ২৩
বেলারুশের স্বাধীনতা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়া সেনারা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৩
সিলেটের বালাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম এখন পানিবন্দী। ছবিটি সোমবার উপজেলা সদরের নতুন চানপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৩
ফরিদপুর-মাগুরাকে যুক্ত করেছে গড়াই সেতু। সেতুটি ‘কামারখালী ব্রিজ’ নামে বেশি পরিচিত। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রানা আব্বাস

১৪ / ২৩
মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক মামার মরদেহ মঙ্গলবার বাংলাদেশে আনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২৩
ফিলিপাইনে বাস্তুচ্যুত এক শিশু তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৩
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দেশটির পার্লামেন্টে সোমবার ভাষণ দেন। ছবি: রয়টার্স

১৭ / ২৩
যশোরে উদ্ধারের পর কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে আজ মঙ্গলবার ঢাকার আদাবর থানায় আনা হয়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি। ছবি: প্রথম আলো

১৮ / ২৩
রংপুরে আমন রোপণ শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিটি মঙ্গলবার রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৩
বৃষ্টি ও জোয়ারের পানিতে বন্দী চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ব্যাপারীপাড়ার বাসিন্দারা। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল

২০ / ২৩
মাঠ ও ফসলের জমিতে জমা বৃষ্টির পানিতে ফুটবল নিয়ে মেতেছে গ্রামের শিশুরা। ছবিটি মঙ্গলবার রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মণ্ডলপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৩
যমুনা নদীর পানি বাড়ছে তো বাড়ছেই। তাই নদীর পাড়ের কামালপুর ফকিরপাড়া গ্রামবাসী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে যাচ্ছে। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ২৩
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। ছবিটি মঙ্গলবার ঘটনাস্থল থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৩
বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা নগরের পোর্ট কানেকটিং রোডে যোগ হয়েছে যানজট। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল