এক ঝলক (০৪ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
শীতের সকালে খেজুরের রসের মজাই আলাদা। ছবিটি পিরোজপুরের কাউখালী থেকে গতকাল তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২০
শুকনো মৌসুমে শুকিয়ে যাওয়া মানাস নদের স্বল্প পানি ভেঙে পার হচ্ছেন দুজন। ছবিটি গতকাল বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাগজিপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ২০
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর নির্বিচার গুলিতে নিহত ব্যক্তিদের সম্মানে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ছবি: রয়টার্স

৪ / ২০
দেখে মনে হচ্ছে নকশা করা গাড়ি। আসলে ঘটনা ভিন্ন। যানজটে থমকে থাকা গাড়ির ওপর পার্শ্ববর্তী ভবনের প্রতিবিম্ব পড়ে এমন দৃশ্য সৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েভ থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২০
‘শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি’—শীতের খাদ্য সঞ্চয়ে ব্যস্ত পিঁপড়েরা। ছবিটি আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আদালত ভবনের সামনে থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৬ / ২০
ছুটির দিনে আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারে মাছ কিনছেন এক ক্রেতা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২০
রাজধানীর রাজপথে কুয়াশার মিহি চাদর। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শাহবাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২০
বন্যায় চেন্নাইয়ের বেশির ভাগ রাস্তাই পানির নিচে। উড়ালসেতুতে থমকে আছে গাড়িগুলো। ছবিটি গতকালের। ছবি: এএফপি

৯ / ২০
সন্তান কাঁধে বন্যার পানি পেরোচ্ছেন বাবা। ছবিটি গতকাল ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে তোলা। সপ্তাহব্যাপী বন্যায় সেখানে এ পর্যন্ত ২৬৯ জনের প্রাণহানি ঘটেছে। ছবি: এএফপি

১০ / ২০
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে পাখিপ্রেমী জয়দেব ভোরে খাবার দেন শত শত শালিক-কবুতর-চড়ুই-দোয়েলসহ নানা পাখিকে। তাই এলাকায় তিনি ‘পাখি-দা’ নামে পরিচিত। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২০
এখন নদী-নালা, খাল-বিলের পানি কমতে থাকায় মাছ শিকার চলছে। ধরা মাছ নৌকাতে রান্নার প্রস্তুতি নিচ্ছেন এঁরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীর থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ২০
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন। ছবিটি আজ শুক্রবার টাঙ্গাইলের জেলা পরিষদ মার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২০
ধান-চাল ঝাড়ার কাজে সারা বছরই কুলার চাহিদা থাকে গ্রামাঞ্চলে। বিক্রির জন্য শাশুড়ি-জোছনা রানি দাশ ও ছেলের বউ যমুনা রানি দাশ দুজনে নিজ বাড়ির উঠোনে বসে কুলা তৈরি করছেন। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের পূর্ব ভারদি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২০
শীত আসতে না আসতেই কাপ্তাই হ্রদে আসতে শুরু করেছে শীতের অতিথি পাখি। ছবিটি আজ শুক্রবার রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড়াদম আড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৫ / ২০
মেধাবৃত্তিতে হল বরাদ্দ দেওয়ার দাবিতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ শুক্রবার নগরের চকবাজার এলাকায় কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৬ / ২০
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীর পাড়ে ঐতিহ্যবাহী পাথর কলি মেলা উপলক্ষে আজ বসেছিল দুই বাংলার মানুষের মিলন মেলা। স্বজনদের এক নজর দেখার আশায় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ছুটে যান অনেকে। ছবি: মজিবর রহমান খান, ঠাকুরগাঁও

১৭ / ২০
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় ভোটারদের সচেতন করতে আজ শুক্রবার বিকেলে গীতি-কাব্যসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মৌচাক’। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২০
পাকিস্তানি পণ্য বর্জন ও পাকিস্তানি দূতাবাস বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকেলে নগরের চেরাগি মোড়ে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের মিছিল। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৯ / ২০
২০১৩ সাল থেকে গুম হওয়া ১৯ জনের পরিবারের সদস্যরা আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। ছবি: সাজিদ হোসেন

২০ / ২০
২০১৩ সাল থেকে গুম হওয়া ১৯ জনের পরিবারের সদস্যদের জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আরেকটি দৃশ্য। ছবি: সাজিদ হোসেন