নুয়েস্তা সিনোরা চার্চের চূড়ার পেছনে সুপারমুন। অন্য সময়ের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় ও ১৫ শতাংশ উজ্জ্বল দেখা যায় চাঁদকে। ওলভেরা, স্পেন, ৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
২ / ১২
পড়ন্ত বিকেলে গোধূলির লাল আলোয় রক্তিম পৃথিবী। শৈলমারী নদী, বটিয়াঘাটা, খুলনা, ৩ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
সন্ধ্যা নেমেছে। আঁধার ফুটো করে জ্বলতে থাকা সব আলোকে ম্লান করে দিয়েছে পূর্ণ চাঁদের ঝলমলে আলো। সে আলোতে অন্যরকম এক সৌন্দর্য ফুটেছে কর্ণফুলী নদীতে। পুরাতন ব্রিজ ঘাট, কর্ণফুলী, চট্টগ্রাম, ৩ নভেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
৪ / ১২
শীতের ভোরে পার্কে ব্যায়াম করছেন এক ব্যক্তি। কলকাতা, ভারত, ৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৫ / ১২
রোদেলা সকালে খেত থেকে ডাটা শাক তুলে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। তিনটি ডাটা পাঁচ টাকায় বিক্রি করেন তিনি। উঞ্চরকী, গাবতলী, বগুড়া, ৪ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
৬ / ১২
বাংলাদেশের বিপন্ন পাখির তালিকায় রয়েছে শামুকখোল। চট্টগ্রামের মিরসরাই এলাকায় দল বেঁধে কিছু শামুকখোল পাখিদের উড়তে দেখা যায়। সুফিয়া রোড, মিরসরাই, চট্টগ্রাম, ৪ ডিসেম্বর। ছবি: ইকবাল হোসেন
৭ / ১২
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে করা হয়েছে নতুন এই দেয়ালচিত্র। স্টেনসিল ব্যবহার করা হয়েছে দেয়ালচিত্রটিতে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
৮ / ১২
সড়কের ধারে একটি চেয়ার বসিয়ে অল্প টাকার বিনিময়ে নরসুন্দরের কাজ করেন এই ব্যক্তি। এই আয় দিয়েই কষ্ট করে সংসার চলে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ এলাকা, ঢাকা ৪ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
৯ / ১২
পাটুরিয়া-বাঘাবাড়ি নৌপথে নাব্যতা-সংকটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী কার্গোগুলো রাজবাড়ীর দৌলতদিয়ায় এভাবেই আটকে থাকছে। তিন সপ্তাহ ধরে এ সমস্যা বিদ্যমান। দৌলতদিয়া, রাজবাড়ী, ৩ ডিসেম্বর। ছবি: এম রাশেদুল হক
১০ / ১২
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামনে স্থাপন করা হয়েছিল এই পদচারী-সেতুটি। তবে সেতুটি তেমন ব্যবহৃত না হওয়ায় অনেকে সেখানে মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে। তাই ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে গত ২৮ অক্টোবর থেকে বুয়েট শিক্ষার্থীরা এই পদচারী-সেতুটি অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর সিঁড়ির মুখ। বুয়েট ক্যাম্পাস, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১১ / ১২
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হবে পার্বত্য জেলা পরিষদ আয়োজিত ফুটবল লিগ। সেই বেলুনই নিয়ে যাচ্ছেন একজন। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি, ৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১২ / ১২
খাগড়াছড়ির ধর্মরক্ষিত বৌদ্ধবিহারে তৈরি হচ্ছে ২৪ ফুট উচ্চতার বুদ্ধমূর্তি। প্রায় সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মূর্তিটি। আপারপেড়াছড়া, খাগড়াছড়ি, ৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী