জার্মানির বার্লিনে ইউরোপের প্রথম বড় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। সেখানেই দেওয়া হবে ভালুকের আদলে তৈরি এই বিয়ার ট্রফি। ১২ জানুয়ারির ছবিটি বৃহস্পতিবার এএফপিতে প্রকাশ করা হয়েছে।
২ / ১৩
ধনেগাছে ফুল এসেছে। ছবিটি গতকাল শুক্রবার খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
দেখে মনে হয় জোছনা ছড়ানো চাঁদ, আসলে তো কুয়াশাঢাকা রবি। ছবিটি আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৩
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম (শিমুল) হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ ফটকে সাংবাদিকদের মানববন্ধন। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৩
মাষকালাই ডাল দিয়ে বড়ি বানাচ্ছে গ্রামের নারীরা। ছবিটি আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৩
রাঙামাটি শহরের রাজবন বিহারে খুনসুটিতে মেতেছে বানর। ছবিটি বিহারের অতিথিশালা প্রাঙ্গণ থেকে আজ শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৩
‘রাষ্ট্রভাষা বাংলার প্রতিষ্ঠার দাবিতে’ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি। ছবি: আবদুস সালাম
৮ / ১৩
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেড়েছে ভাসমান লোকজনের আনাগোনা। কয়েক জায়গায় স্থাপন করা হয়েছে অস্থায়ী বসতি। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম।
৯ / ১৩
বইমেলায় আসা শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। গত বছর থেকে ‘সুইচ’ নামের এই সংগঠন বিনা মূল্যে এ সেবা প্রদান করছে। ছবিটি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
১০ / ১৩
বেশ কিছুদিন থেকে ফুটপাতের দিকে হেলে রয়েছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের এই বিশাল বিলবোর্ডটি। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম।
১১ / ১৩
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই খুঁজে নিচ্ছেন পাঠকেরা। ছবিটি শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
রাজধানীর কাকরাইল মোড়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয়ের সামনে সড়কের ওপর রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন