প্রাচীন মিসরের এক সমাধির দেয়ালচিত্র এটি। গতকাল শনিবার আবিষ্কৃত হয়েছে। মিসরের প্রত্নতাত্ত্বিকদের একটি দল কায়রো শহরতলির দক্ষিণে খনন কাজ চালাতে গিয়ে এর দেখা পায়। এটিকে দুর্লভ এবং ভালোভাবে সংরক্ষিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাকারা, গিজা, মিসর, ৩ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
চীনে নতুন চান্দ্রবর্ষকে সামনে রেখে বসন্ত উৎসব উপলক্ষে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। খেলনা পছন্দ করছে এক শিশু। আনহুই, চীন, ৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৫ / ২১
দেশের বিভিন্ন জেলায় গ্ল্যাডিওলাস ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। খাগড়াছড়িতে ২০ শতক জমিতে প্রথমবারের মতো গ্ল্যাডিওলাস চাষ হচ্ছে। নিজের খেত থেকে ফুল সংগ্রহ করছেন উত্তম সেন। অপনা চৌধুরীপাড়া, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী
৬ / ২১
এফআইএস অ্যালপাইন স্কিং ওয়ার্ল্ড কাপে নারী বিভাগে প্রতিযোগিতা করছেন লিটেনস্টাইনের টিনা ওয়েরেদা। গারমিশ-প্যাটেনকিরশেন, জার্মানি, ৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ২১
শীত হোক বা বর্ষা। রোজ দুমুঠো খাবারের জন্য পদ্মার পাড়ের জেলেদের লড়াই থেমে নেই। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের মাদারীপুর অংশ, ৪ ফেব্রুয়ারি। ছবি: অজয় কুণ্ড
৮ / ২১
দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে নসিমন, করিমন, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকশা। যদিও মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ। গোয়ালন্দ ফিড মিল এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক
৯ / ২১
আজ রোববার রাজধানীর মিরপুরের অবৈধ খাওয়ার পানির ছয়টি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব ৪-এর একটি দল এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ৫ হাজার ২০০ পানির জার জব্দ ও ধ্বংস করে। চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
১০ / ২১
শ্রীলঙ্কার এক সেনা সদস্য ‘বেস জাম্পিং’ করছেন। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কসরত। কলম্বো, শ্রীলঙ্কা, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১১ / ২১
ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে ভারতের বলিউড অভিনেত্রী শামিতা শেঠি। মুম্বাই,৩ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১২ / ২১
বরফে ভাস্কর্যের পামে দাঁড়িয়ে এক ব্যক্তি। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস। এ উপলক্ষে এসব ভাস্কর্য বানানো হয়েছে। শীতকালীন অলিম্পিক গেমস চলবে ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি। পিয়ংচ্যাং, ৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১৩ / ২১
সিঙ্গাপুর এয়ার শো’তে দেশটির বিমানবাহিনীর এফ-১৫এসজি ও এফ-১৬সি’র এর উড়োজাহাজগুলো নানা কসরত দেখায়। ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ২১
সিঙ্গাপুর এয়ার শো উপলক্ষে এমব্রয়ার ই-১৯০ই২ উড়োজাহাজের সামনের অংশে নানা রঙের স্প্রে করে বাঘের চেহারার রূপ দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৫ / ২১
চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলছেন মোটরসাইকেল চালক। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকেই এভাবে ফোনে কথা বলেন। মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ২১
দেশের চাহিদা মিটিয়ে দেশি আলু এখন বিদেশে রপ্তানি হচ্ছে। রংপুরের এই আলু সমুদ্রপথে যাবে সিঙ্গাপুরে। আলু প্যাকেটজাত করতে ব্যস্ত শ্রমিকেরা। ভূরারঘাট, রংপুর সদর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
তৈজসপত্র থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় নানা পণ্য মেলে এ ভ্রাম্যমাণ দোকানে। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নানা পণ্য বিক্রি করেন মোহাম্মদ মাহফুজ। তাঁর দোকানে ২ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার পণ্য মেলে। পতেঙ্গা, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৮ / ২১
বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা সুবত বাজারে রয়েছে কাঁচা মরিচ আড়ত। এই বাজারে সপ্তাহে পাঁচ দিন কাঁচা মরিচ বেচাকেনা হয়। এবার এ উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। কাঁচা মরিচ দেখাচ্ছেন ব্যাপারীরা। বগুড়া, ৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৯ / ২১
কৃষিকাজে ফিঙে পাখির ভূমিকা রয়েছে। ফসলের খেতের পোকামাকড় খেয়ে কৃষককে সহযোগিতাই করে এই পাখি। শিকারের আশায় বসে আছে একটি ফিঙে। ফুলতলা দক্ষিণডিহি, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
পবিত্র ত্রিপিটক পূজা উপলক্ষে শোভাযাত্রা বের করে ধর্মপুর আর্য্যবন বিহার। গাড়ির ছাদে বসে উচ্ছ্বসিত ভক্তরা। খেজুর বাগান, খাগড়াছড়ি, ৪ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২১ / ২১
গ্রামের মেঠো পথের ধারে বুনোফুল। মিষ্টি রঙের এই ফুল যে কাউকে মুগ্ধ করবে। চূড়ামনকাটি, যশোর সদর, ৪ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা