এক ঝলক (০৪ মার্চ ২০১৭)

১ / ১৬
নদীতে সূর্যাস্ত। ছবিটি গতকাল শুক্রবার চাঁদপুর লঞ্চঘাট থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২ / ১৬
নিজের আঁকা প্রিয় লেখকের ছবি সেই প্রিয় মানুষটির হাতে তুলে দিতে পেরে আনন্দে চোখে পানি এসে যায় এই শিক্ষার্থীর। প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালও তখন জড়িয়ে ধরেন খুদে এই ভক্তকে। আজ শনিবার খুলনা জেলা স্কুলে ছিল শব্দ কল্প দ্রুম পিপীলিকা বাংলা উৎসব-২০১৭। সেখানে আবেগঘন এ পরিবেশের সৃষ্টি হয়। ছবি: সাদ্দাম হোসেন।

৩ / ১৬
গোধূলির আলোয় হলুদ বুনো ফুল। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ১৬
ক্রিসমাস ট্রিতে বসে আছে এক বুলবুলি। ছবিটি আজ শনিবার পাবনার মসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৫ / ১৬
যমুনা নদীর চরে সবুজের আঁকিবুঁকি। ছবিটি গতকাল শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রোয়েন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ১৬
পাহাড়ি এলাকায় ফুটেছে রাধাচুড়া ফুল। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ি শহরের মিলনপুর মাভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ১৬
বৃষ্টিতে বই দিয়ে মাথা ঢেকে যাচ্ছেন এক সাইকেল আরোহী। ছবিটি আজ শনিবার সকালে বগুড়া শহরের পার্ক রোড থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১৬
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। তবু বাসের ছাদে বিপজ্জনক যাতায়াত বন্ধ হচ্ছে না। ছবিটি আজ শনিবার দুপুরে রংপুর নগরের মেডিকেল মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৯ / ১৬
বিকেলের নরম রোদে গবাদি পশুর জন্য ঘাস কাটছেন নারীরা। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দামুদর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ১৬
খেজুর গাছে কাঠঠোকরা পাখি। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দামুদর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ১৬
ফ্লোরিডার অরল্যান্ডোতে গতকাল শুক্রবারে সেন্ট অ্যানড্রিও ক্যাথলিক স্কুল পরিদর্শন করতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

১২ / ১৬
বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স। এর ফাঁকে আজ শনিবার বাইরে সেলফি তুলছেন দুই অভ্যর্থনাকারী। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বিতর্কিত ভূখণ্ডে নিরাপত্তার স্বার্থে চীন এবার প্রতিরক্ষা খাতে প্রায় ৭ শতাংশ ব্যয় বাড়াবে। ছবি: এএফপি

১৩ / ১৬
ইরাকের মসুলে আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর যুদ্ধের কারণে গৃহহীন একটি পরিবার বৃষ্টির মধ্যে বাড়িঘর ছেড়ে পা​লিয়েছে। ছবিটি আজ শনিবার তোলা। ছ​বি: রয়টার্স

১৪ / ১৬
ময়মনসিংহ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নালা পরিষ্কার করে সেই ময়লা রাস্তার ওপর ফেলে রেখেছে। এর ফলে রাস্তা দিয়ে চলতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ছবিটি আজ সকালে শহরের কলেজ রোড থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ১৬
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহিলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৬
‘মাদককে না বলো’ পরামর্শ সহায়তার ৮০তম আসর আজ শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউ ভি এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ বাঁ থেকে চিকিৎসক সহকারী অধ্যাপক সিফাত ই সাইদ, আহমেদ হেলাল, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, মোহিত কামাল, জোবায়ের মিয়া ও মেখলা সরকার৷ ছবি: প্রথম আলো