অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন। প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন অনেকে। ঢাকা, ৪ মার্চ। ছবি: আবদুস সালাম
২ / ২০
এস্টার ফুল। এস্টার একটি গ্রিক শব্দ। এর অর্থ নক্ষত্র। এটি প্রধানত শীতকালীন ফুল। যোগীবরাট, আলফাডাঙ্গা, ফরিদপুর, ৪ মার্চ। ছবি: আলীমুজ্জামান
৩ / ২০
কুয়াশাচ্ছন্ন ভোরে পূর্বাকাশে উঁকি দিচ্ছে সূর্য। কৃষক পরিবারটি ভোরের আলোয় খেত থেকে ছোলা তুলতে মাঠে চলে যায়। খরিচাডাঙ্গা, রামনগর, সদর, যশোর, ৪ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ২০
সূর্যমুখী ফুলের ঠিক মাঝখানে থাকে এমন অসংখ্য কেন্দ্রপুষ্পিকা। সূর্যমুখীর আদি নিবাস যুক্তরাষ্ট্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ৩ মার্চ। ছবি: এমদাদুল হক
৫ / ২০
গুলশান লেক যেন মশার রাজ্য! রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। কড়াইল বস্তি, গুলশান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ২০
নবম ফিলিপাইন আন্তর্জাতিক পাইরোমিউজিক্যাল প্রতিযোগিতা উপলক্ষে ফোটানো হচ্ছে আতশবাজি। ম্যানিলা, ফিলিপাইন, ৩ মার্চ। ছবি: রয়টার্স
৭ / ২০
ফ্রান্সে অনুষ্ঠিত ফ্যাশন শোর র্যাম্পে এক মডেল। প্যারিস, ফ্রান্স, ৩ মার্চ। ছবি: এএফপি
৮ / ২০
বাল্টিক সাগরের পাড়ের দিকের পানি বরফ হয়ে গেছে। তার মাঝে কিছুটা জায়গায় বরফ-পানির মিশেল আছে। সেখানে গোসল করছেন কয়েকজন। পোল্যান্ড, ৩ মার্চ। ছবি: রয়টার্স
৯ / ২০
খাদ্যাভাবের কারণে বিরল প্রজাতির কালোমুখো হনুমানগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। খাবারের খোঁজে তারা এলাকা ছেড়ে ছড়িয়ে পড়ছে নানা স্থানে। কামালপুর, সদর, যশোর, ৪ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ২০
গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন তেজপাতা ফুল । আলতাফুন্নেছা মাঠ এলাকা, বগুড়া শহর, ৪ মার্চ। ছবি: সোয়েল রানা
১১ / ২০
রঙের ছটায় উচ্ছ্বসিত এক কিশোরী। হোলি উৎসব, মুম্বাই, ভারত ৩ মার্চ। ছবি: রয়টার্স
১২ / ২০
মন্দির প্রাঙ্গণে হোলি উৎসবে মেতে উঠেছে হিন্দু ভক্তরা। আহমেদাবাদ, ভারত, ৩ মার্চ। ছবি: রয়টার্স
১৩ / ২০
ঘর তৈরি করতে বাঁশের বেড়ার প্রয়োজন হয়। বিক্রির জন্য বেড়া তৈরি করছেন একজন। বড়তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ৪ মার্চ। ছবি: ইকবাল হোসেন
১৪ / ২০
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর বিচারের দাবিতে রোববার বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৪ মার্চ। ছবি: আনিস মাহমুদ
ফরিদপুর সদর উপজেলায় এ বছর মিষ্টিকুমড়ার ফলন ভালো হয়েছে। খেতের কুমড়া নিয়ে যাচ্ছেন কৃষকেরা। দুর্গাপুর, ফরিদপুর সদর, ৪ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
শীতের ঝরে পড়েছিল পাতা। বসন্তের আগমনে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে পত্রশূন্য গাছ। ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ৪ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা ছাড়াই ইটভাটায় কাজ করছেন শ্রমিক। এভাবে কাজ করার কারণে অনেকেই আক্রান্ত হন নানা রোগে। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
সাইকেলে করে প্লাস্টিকের সামগ্রী নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন কয়েকজন ফেরিওয়ালা। নানা রং ও ধরনের পণ্য ঝুলছে সাইকেলগুলোতে। অনন্তপুর, সিলেট সদর, ৪ মার্চ। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
এই শুভ্র ফুল যে কাউকে আকৃষ্ট করবে। নোয়াখালীর দ্বীপ উন্নয়ন সংস্থার বাগানের এই ফুল দেখে অনেকেই মুগ্ধ হন। হাতিয়া, নোয়াখালী, ৩ মার্চ। ছবি: এমদাদুল হক