রাজধানীর আকাশে সারা দিনই ছিল সূর্য-মেঘের লুকোচুরি। কারওয়ান বাজার, ঢাকা, ৪ মার্চ। ছবি: দীপু মালাকার
২ / ১৮
সারা দিন রাজধানীর আকাশ ছিল মেঘলা। আবহাওয়াবিদরা বলছেন, শীত শীত আমেজে বৃষ্টি থাকতে পারে টানা আগামী তিন দিন। তবে এই বৃষ্টির পরই আসছে গরম। ফার্মগেট, ঢাকা, ৪ মার্চ। ছবি: দীপু মালাকার
৩ / ১৮
রাজধানীর সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিলের অংশে পানি শোধনাগারের জায়গায় জমে আছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এতে দূষিত হচ্ছে পরিবেশ। কারওয়ান বাজার, ঢাকা, ৪ মার্চ। ছবি: দীপু মালাকার
স্কুল বন্ধ। তাই শিশুদের কাঁদা পানিতে নেমে ফুটবল খেলতে মানা নেই। মুজগুন্নী মেলার মাঠ, খুলনা, ৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
সিলেটের সুরমা নদীতে এখন হাঁটু পানি। কোথাও অবশ্য বুক সমান পানি। সেই নদীতে গোসল করতে নেমেছে শিশু-কিশোরের দল। মাছিমপুর, সিলেট, ৪ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
খেতের আলু তুলে গ্রামীণ সড়কের পাশে জড়ো করা হয়। সেগুলো পানিতে পরিষ্কার করে বস্তায় ভরে নেওয়া হয় স্থানীয় বাজারে। শেরপুর, বগুড়া, ৪ মার্চ। ছবি: সবুজ চৌধুরী
১৫ / ১৮
খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সামনে বেলুনে গ্যাস ভরা হচ্ছে। এ ধরনের সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা বহু ঘটেছে। এরপরও বিপজ্জনক এই কাজ থেকে বিরত নেই বেলুন বিক্রেতারা। নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা, ৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৮
রিকশা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে পুরোনো টায়ার। সেগুলো সামলাতে টায়ারের স্তূপে বসে আছে শিশুটি। তার দুর্ঘটনায় পড়ার শঙ্কা রয়েছে। পুরানা পল্টন, ঢাকা, ৪ মার্চ। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
রাজধানীর বিভিন্ন ভবনের ভেতরেও বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নীলক্ষেত, ঢাকা, ৪ মার্চ। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
মাথার ওপরে তারের জটলা অপসারণে কমিটি গঠন করেও লাভ হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে এমনিভাবেই ঝুলছে তারের জটলা। ফকিরাপুল, ঢাকা, ৪ মার্চ। ছবি: আবদুস সালাম