এক ঝলক (০৪ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ভূমধ্যসাগরে ধুমসে চলছে কাইটসার্ফিং। ছবিটি গতকাল মঙ্গলবার তেলআবিব থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৩
রাজধানীর গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে আজ মঙ্গলবার সকালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও সাধারণ মানুষ আগুন নেভাতে কাজ করেন। ছবি: সাহাদাত পারভেজ

৩ / ২৩
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বুদ্ধদেবের ছবি তুলছেন এক পর্যটক। ছবি: রয়টার্স

৪ / ২৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জায়গা থেকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে থাকা লোকজন ঘরের চালা সরিয়ে অন্যত্র নিয়ে যান। ছবি: বদরউদ্দিন

৫ / ২৩
গরমের মধ্যে ছাতা মাথায় মহিষের পালকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন এক রাখাল। ছবিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চান্দপুর গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৩
খেত থেকে ধান কাটার পর খড় সংরক্ষণ করছেন গৃহস্থরা। ছবিটি ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৭ / ২৩
গাঁদা ফুলে বসেছে দুই প্রজাপতি। ছবিটি রংপুর নগরের মেডিকেল পূর্বগেট এলাকা থেকে তোলা। ছবি: মইনুল ইসলাম

৮ / ২৩
শুকিয়ে যাওয়া পুকুরের কাদা পানিতে দল বেঁধে মাছ শিকার করছে শিশু-কিশোরেরা। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ২৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্প নগরী এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দের। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১০ / ২৩
মাছ ধরার অপেক্ষায় তারের ওপর বসে আছে সাদা বুক মাছরাঙা পাখিটি। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ২৩
রংপুরে এবার ভুট্টার ভালো আবাদ হয়েছে। ছবিটি রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১২ / ২৩
গাছে ধরেছে লাল করমচা। ছবিটি ​ঢাকার শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৩
রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার আমবাগান বস্তিতে বুধবার সকালে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ঘর। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৩
রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার ছিল তীব্র যানজট। ছবিটি দুপুরে ফার্মগেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২৩
শারীরিক প্রতিবন্ধী শিশুদের এভাবেই সড়কের ধারে বসিয়ে ভিক্ষা করায় একটি চক্র—যা অত্যন্ত অমানবিক ও বেআইনি। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানের নগর ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
শাহিন নামের এই কিশোরের এ বয়সে স্কুলে থাকার কথা। কিন্তু সংসার চালাতে তাকে বেছে নিতে হয়েছে ঝুঁকিপূর্ণ এই কাজ। লেগুনার চালকের সহকারী হিসেবে সে কাজ করছে। ছবিটি আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
কচুরিপানা ফুলে ছেয়ে গেছে ঢাকার মাতুয়াইল এলাকার অনেক জলাশয়। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
রাজধানীর বিভিন্ন স্থানে এভাবেই লুঙ্গির পসরা সাজিয়ে বসেন কবেজ আলী। লুঙ্গিগুলো আসে সিরাজগঞ্জ থেকে। মানভেদে একেকটি লুঙ্গির খুচরা দাম ২২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি। ছবিটি আজ বুধবার যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সামনের সড়কে নোংরা পানির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি আজ বুধবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৩
জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাসে উঠছেন এক যাত্রী৷ ছবিটি আজ বুধবার বিকেলে শাহবাগ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৩
কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এলোমেলো হয়ে গেছে তাদের জীবন৷ ছবিটি আজ বুধবার বিকেলে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে আজ চারটি চুক্তি সই হয়েছে। ‘দ্য অ্যাগ্রিমেন্ট ফর দ্য প্রমোশন অ্যান্ড রিসিপ্রোকাল প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট’ চুক্তিতে সই করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং কুয়েতের শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী বদর আহমদ আল ইসা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৩
জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা