দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও বোরো ধান কাটা শুরু হয়েছে। পাকা ধান নিয়ে মাঠ থেকে ফিরছেন কৃষকেরা। তাঁতীপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ৪ মে। ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
রাজশাহীর আনুলিয়া বিল এলাকার পাকা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষক। দুর্গাপুর, রাজশাহী, ৪ মে। ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৬
বৃষ্টিতে ভেজা কৃষ্ণচূড়া। শহীদ হিটলু সড়ক, বগুড়া, ৪ মে। ছবি: সোয়েল রানা
৪ / ১৬
বুড়িগঙ্গার পানি কালো কুচকুচে। সঙ্গে দুর্গন্ধ তো আছেই। সদরঘাট এলাকা, ঢাকা, ৪ মে। ছবি: আবদুস সালাম
৫ / ১৬
পুব আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। চলছে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। পলিটেকনিক রোড, বরিশাল, ৪ মে। ছবি: সাইয়ান
৬ / ১৬
রাজধানীর আকাশ আজ শুক্রবার দুপুরের দিকে কালো হয়ে যায়। ভরদুপুরে নেমে আসে রাতের অন্ধকার। মতিঝিল, ঢাকা, ৪ মে। ছবি: আবদুস সালাম
৭ / ১৬
রাজধানীতে আজ শুক্রবার দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি নামে। তুমুল বৃষ্টির মধ্যে যাত্রী টানছেন এক রিকশাচালক। মৎস্য ভবন এলাকা, ঢাকা, ৪ মে। ছবি: সুমন ইউসুফ
৮ / ১৬
রাজধানীতে আজ শুক্রবার দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টি থেকে বাঁচতে রিকশার মধ্যে গুটিসুটি মেরে বসে আছেন এক চালক। মৎস্য ভবন এলাকা, ঢাকা, ৪ মে। ছবি: সুমন ইউসুফ
৯ / ১৬
গাছে বড় হতে শুরু করেছে আম। তবে ঝড়ের কারণে অনেক আমই ঝরে পড়ছে। হরিণপালা, ভান্ডারিয়া, পিরোজপুর, ২ মে। ছবি: এ কে এম ফয়সাল
১০ / ১৬
গাছের পাতায় বাসা বেঁধেছে লাল পিঁপড়া। আলীয়া মাদরাসা রোড, ভোলা সদর উপজেলা, ভোলা, ৪ মে। ছবি: নেয়ামতউল্যাহ
১১ / ১৬
মরিচের খেতে খাবারের খোঁজে এক বুলবুলি। দুবুরিয়া, শিবালয় উপজেলা, মানিকগঞ্জ, ৩ মে। ছবি: আব্দুল মোমিন
১২ / ১৬
ঢাকার টিটিপাড়া মোড় এলাকার সিগনাল বাতিগুলো এভাবেই ভেঙে পড়ে আছে। ঢাকা, ৪ মে। ছবি: আবদুস সালাম
১৩ / ১৬
রোজা আসতে প্রায় দু-সপ্তাহ বাকি। এরই মধ্যে বাজারে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। শ্যামবাজার, ঢাকা, ৪ মে। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রয়োবিংশ জাতীয় সম্মেলন। সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ৪ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৬
চট্টগ্রামে ১২ এপ্রিল থেকে নিখোঁজ স্কুলশিক্ষক মনিকা বড়ুয়া রাধার সন্ধানের দাবিতে মানববন্ধন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উদ্বিগ্ন স্বজন ও নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। তোপখানা রোড, ঢাকা, ৪ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৬
গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এই মাইক্রোবাসে করেই শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেতছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ৪ মে। ছবি: সুপ্রিয় চাকমা