এক ঝলক (০৪ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
টিফিনের ফাঁকে তিন স্কুলছাত্রীর আনন্দ। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম আলোর শিক্ষা পাতার ক্যাম্পেইন হয় বৃহস্পতিবার। এরই একফাঁকে ছবিটি তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২২
বই মাথায় হাঁটুপানি পার হয়ে এভাবেই রোজ স্কুলে যায় লক্ষ্মীপুরের মজুমচৌধুরী হাটের জেলে পল্লির শিশুরা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: ফোকাস বাংলা

৩ / ২২
ধান খেতে কাজে ব্যস্ত ওরা। ছবিটি সিলেটের শহরতলির খাদিমনগর এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২২
বৃষ্টির পানিতে সবুজ হয়ে উঠেছে পুঁইশাকের খেত। এই সুযোগে বাজারে বিক্রির জন্য খেত থেকে পুঁইশাক তুলছেন কৃষকেরা। ছবিটি আজ মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২২
জাপানের দ্বিতীয় বৃহত্তম ভবন ল্যান্ডমার্ক টাওয়ারের ছাদে বসে পিয়ানো বাজাচ্ছেন জার্মানির পিয়ানোবাদক স্টেফেন অ্যারন। ছবিটি আজ ইয়োকোহামা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২২
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দ্য ডেনভার ব্রঙ্কোস ও দ্য অ্যারিজোনা কার্ডিনালসের মধ্যে রাগবি খেলার বিরতিতে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ডেনভারে স্পোর্টস অথরিটি ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২২
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস কাউবয়েস ও হাউসটন টেক্সানসের মধ্যে রাগবি খেলা চলার সময় ডালাস কাউবয়েসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৮ / ২২
নিমফল খাওয়ার লোভে গাছের ডালে বসেছে এই টিয়া পাখিটি। ছবিটি আজ সকালে ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসার কোয়ার্টার থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

৯ / ২২
শিশু একাডেমি রক্ষার দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক ও সংগঠক ফোরামের মানববন্ধন কর্মসূচি। ছবি: হাসান রাজা

১০ / ২২
চাঁদপুরে যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে জব্দ করা ৫৫ লাখ মিটার কারেন্ট জাল আজ দুপুরে পুড়িয়ে ফেলা হচ্ছে। গতকাল রাতে চাঁদপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে এই কারেন্ট জালগুলো জব্দ করে। ছবি: আলম পলাশ, চাঁদপুর

১১ / ২২
সিলেটের বিভিন্ন উপজেলায় ঝাঁপি তৈরি হয়। জৈন্তাপুর উপজেলা থেকে ট্রাকে নিয়ে এসে নগরের কিনব্রিজ এলাকায় বিক্রির জন্য ঝাঁপি নামাচ্ছেন এক শ্রমিক। প্রতিটি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২২
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মৃতি সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তিদের সঙ্গে অতিথিরা। আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ছবিটি আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৩ / ২২
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় সাধনাপুর বৌদ্ধবিহার এলাকার সড়কটি ডুবে গেছে। ছবিটি রাঙামাটি শহর থেকে শুক্রবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৪ / ২২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের লাশ দেখতে এসে শোকাতুর সহপাঠীরা। ছবিটি আজ শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২২
সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহে শুরু হয়েছে বার্ষিক ওরস। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা আজ শুক্রবার সকালে মাজারে গিলাপ ছড়াতে এসেছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২২
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ঝাঁকি জাল নিয়ে কেউ কেউ মাছ ধরতে নেমেছেন। ছবিটি আজ শুক্রবার সকালে নগরের অনন্যা আবাসিকের পাশে নাজিরাপুল বিল থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৭ / ২২
ঈদের আগে সেপ্টেম্বর মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবিটি শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধু সড়ক থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৮ / ২২
ফরিদপুর প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত ও পানিবন্দী লোকজনের মধ্যে বিতরণ করা ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন কয়েকজন নারী। ছবিটি ফরিদপুর সদরের আলিয়াবাদ এলাকা থেকে শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২২
টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর আশপাশের নিম্নাঞ্চলগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এসব এলাকায় যাতায়াতের জন্য বাঁশের তৈরি সাঁকো আর ছোট নৌকাই ভরসা। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর ত্রিমোহনী থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২২
দিন দিন জনপ্রিয়তা বাড়ছে স্কেটিংয়ের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের সামনে এক ঝাঁক ছেলে-মেয়ে প্রতিদিন অনুশীলন করে এই খেলার। ছুটির দিন শুক্রবারে ভিড় হয় সবচেয়ে বেশি। ‘সকল প্রকার দূষণকে না বলুন’ এই স্লোগান নিয়ে তারা প্রতিষ্ঠা করেছে সার্চ স্কেটিং ক্লাব। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২২
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এখন ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় জমে। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
মঞ্চের ওপর বাঁশের শৈল্পিক ধারকে রাখা প্রদীপে আগুন জ্বালিয়ে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: সাবিনা ইয়াসমিন