এক ঝলক (০৫ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার চাকার বাইক চালাচ্ছেন। ছবিটি সোমবার রাশিয়ার ওরেনবার্গের বাইরের এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩০
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হোদাইদা শহরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অপুষ্টিতে ভোগা এক শিশু। সম্প্রতি তোলা ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

৩ / ৩০
সড়কের ধারে বসে বাঁশ দিয়ে ডালা, কুলা, চালনি তৈরি করছেন এক কারিগর। ছবিটি গত সোমবার বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ৩০
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ৩০
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করাসহ অন্যান্য দাবিতে সমাবেশ করে। ছবিটি আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৬ / ৩০
অবিলম্বে ভার্চুয়াল নীটওয়্যার লিমিটেড খুলে দেওয়া ও ফ্রেন্ডস স্টাইলের ইউনিয়ন কর্মকর্তাদের চাকরিতে পূনর্বহালের দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৭ / ৩০
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বিভাজনে গাছের ফাঁকে ঝুপড়ি করে বাস করছে ছিন্নমূল নগরবাসী। ছবিটি আজ দুপুরে পান্থপথ সংলগ্ন রাসেল স্কয়ার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ৩০
উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নবাব ও নারী শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়জুন্নেসার বাড়িতে দেয়াল নির্মাণ ও ভূমিদস্যুর হাত থেকে লাকসামের পশ্চিম গাঁয়ের বাড়িটি রক্ষার দাবিতে আজ বুধবার সকালে কুমিল্লা নগরের পূবালী চত্বরে মানববন্ধন করে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশন। ছবি: এমদাদুল হক

৯ / ৩০
আমন ধান কাটার ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন কৃষি মজুরেরা। ছবিটি আজ বুধবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা এলাকা থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

১০ / ৩০
পদ্মার ভাঙনে বন্ধ থাকা রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ফেরি ঘাট ১৮ দিন পর আজ বুধবার দুপুরে চালু হয়েছে। এ নিয়ে বর্তমানে দৌলতদিয়ার চারটি ঘাটই চালু হলো। ছবি: এম রাশেদুল হক

১১ / ৩০
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদে হেলে পড়া দোতলা ভবনের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা মালামাল বের করে আনছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ৩০
বাসা বুনছে বাবুই পাখি। তাল গাছে বাসা তৈরির ছবিটি আজ বুধবার সকালে পিরোজপুর পৌরসভার নামাজপুর এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৩ / ৩০
হাজারীবাগ বালুর মাঠের পাশের একটি বস্তিতে আজ বুধবার বেলা দেড়টার দিকে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যায়। বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ৩০
গোয়ালন্দের বাহাদুরপুর এলাকার জলাভূমিতে ফুটে থাকা শাপলা হাতে আনন্দিত এই শিশু। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আরাফাত হোসেন

১৫ / ৩০
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকা রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জলাবদ্ধ এলাকার সহস্রাধিক মানুষ যশোরের অভয়নগরের নুরবাগ স্বাধীনতা চত্বরে মিছিল নিয়ে পৌঁছালে পুলিশ জলাবদ্ধ এলাকার দুর্গত মানুষের ওপর হামলা চালায়। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ৩০
আগামী শুক্রবার থেকে শুরু হবে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সময় যতই ঘনিয়ে আসছে, পূজার প্রস্তুতিও বেশ তাড়াতাড়ি চলছে। শেষ সময়ে এসে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। প্রতিমাশিল্পীরা এখন তাঁদের তুলির আঁচড়ে প্রতিমাগুলোর সৌন্দর্য ফুটিয়ে তোলায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ বুধবার সকালে শহরের জুবলীঘাট এলাকার ধর্মশাল মন্দির থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ৩০
‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে ‘গঙ্গাচড়ার গল্প’ নামে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন করা হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন, দ্য হাঙ্গার প্রজেক্ট ও উইমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবাল। অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা সাইকেল শোভাযাত্রা বের করে। ছবিটি উপজেলার ভুটকা এলাকার সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ৩০
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার সকালে মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা নগরে বিক্ষোভ মিছিল বের করেন। ছবিটি চৌহাট্টা-রিকাবিবাজার সড়ক থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ৩০
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে ফুটপাত দখল করে স্থাপন করা হয়েছে দোকানপাট। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩০
রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দৃষ্টিনন্দন পূজামণ্ডপ তৈরি করছে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩০
রাজধানীর গুলশান-বনানী লেকের বিভিন্ন অংশ আবর্জনায় ভরে গেছে। দুর্গন্ধে লেকের পাড়ে দাঁড়ানোও দুষ্কর। ছবিটি বুধবার গুলশান ১ নম্বরের ২৯ নম্বর সড়কের শেষ মাথা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩০
রাজধানীর আগারগাঁও এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে। শিশুমেলা বাসস্ট্যান্ডের কাছে কোনো পদচারী-সেতু না থাকায় হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের ঝুঁকি নিয়েই ব্যস্ততম মিরপুর সড়ক পার হতে হয়। ছবিটি বুধবার তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩০
রাজধানীর রেডিসন হোটেল শুরু হয়েছে ডেনিম পোশাকের প্রদর্শনী। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩০
আশ্বিন মান শেষ হওয়ার পথে। দরজায় কড়া নাড়ছে হেমন্তকাল। তারপরও তাপদাহ কমার কোনো ইঙ্গিত নেই। কাঠফাটা গ্রীষ্মকালের মতোই পুড়ছে শহর। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। ছবিটি আজ বুধবার রাজধানীর মেরুল-বাড্ডা এলাকা থেকে তোলা। ছবি : আশরাফুল আলম

২৫ / ৩০
রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ডি আই টি প্রজেক্টের বেশির ভাগ রাস্তায় দীর্ঘদিন ধরে ভেঙে গর্ত তৈরি হয়েছে। কিছু রাস্তা কর্দমাক্ত হয়ে আছে। ছবিটি ৪ নম্বর রাস্তা থেকে বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
আগামী শুক্রবার শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। পূজামণ্ডপগুলোতে আগামীকাল বৃহস্পতিবার থেকে স্থাপন করা হবে প্রতিমা। তাই প্রতিমায় রং-তুলির শেষ প্রলেপ দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবিটি আজ বুধবার বিকেলে নগরের সিআরবি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৭ / ৩০
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সব সময় এভাবে এলোমেলো বাস দাঁড়িয়ে থাকে৷ এ কারণে ওই এলাকায় সব সময় যানজট লেগে থাকে৷ আজ বুধবার সকালে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৮ / ৩০
হাজারীবাগ বালুর মাঠের পাশের একটি বস্তিতে আজ বুধবার আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যায়। ছবি: সাবিনা ইয়াসমিন

২৯ / ৩০
হাজারীবাগ বালুর মাঠের পাশের একটি বস্তিতে আগুন লেগে সর্বস্বান্ত হয় শাহ আলমের পরিবার। শাহ আলম, তাঁর মেয়ে ও মা কান্নায় ভেঙে পড়েন। আজ বুধবার দুপুরে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩০
হাজারীবাগ বালুর মাঠের পাশের একটি বস্তিতে আজ বুধবার আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যায়। বোন আফসা ভাই রিকশাচালক আফজালকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷ ছবি: সাবিনা ইয়াসমিন