এক ঝলক (০৫ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
গাছের পাতায় ফড়িং। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৮
সাঁঝের মায়াবী আলোতে ভেলা নিয়ে আনন্দে মেতেছে ছেলের দল। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

৩ / ২৮
ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে রকেট ছুড়ছে লিবিয়ার সেনারা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সির্তে শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৮
চীনের হুবেই প্রদেশের একটি লেকে মাছ ধরার নৌকা চালাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৮
চলন্ত নৌকায় রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে মাথার ওপর গামছা ধরে রেখেছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৬ / ২৮
জলের ওপর দিয়ে ডানা মেলে উড়ে চলছে একটি বক। ছবিটি সম্প্রতি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৭ / ২৮
বিলের পানিতে নেমে আরাম করে জাবর কাটছে এক মহিষ। ছবিটি গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের দশানী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২৮
মাছের অপেক্ষায় বক। ছবিটি আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৯ / ২৮
ফড়িং নিয়ে খেলছে বন্যার কারণে বাঁধে আশ্রয় নেওয়া শিশুরা। ছবিটি আজ শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়ইতলা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৮
নীল আকাশে হরেক রকম মেঘ। ছবিটি গতকাল বৃহস্পতিবার সূর্যাস্তের সময় রূপসা নদীর খানজাহান আলী সেতু থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১১ / ২৮
সবুজ পাতায় ফোঁটা ফোঁটা বৃষ্টি। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১২ / ২৮
বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারছে না। এ কারণে ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের বিভিন্ন গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এলাকার মানুষ। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২৮
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে সম্প্রতি ওয়াচ টাওয়ার স্থাপন করেছে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৮
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযানে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। মামলা ও জরিমানাও করা হয়। তারপরও ফিটনেসবিহীন গাড়ির চলাচল রোধ করা যাচ্ছে না। রাজধানীর সড়ক থেকে শুরু করে অলিগলিতে নির্বিঘ্নে চলছে এমন ভাঙাচোরা গাড়ি। ছবিটি শুক্রবার লালবাগের শহীদনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৮
প্রায় ৪০০ বছর আগে পঙ্খিরাজ নদীর ওপর তৈরি হয় এই ব্রিজ। অযত্ন আর অবহেলায় ম্লান হয়ে পড়েছে এর ঐতিহ্য। সোনারগাঁয়ের পানামনগর এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ২৮
ঢাকা ও এর আশপাশের অবৈধ রিকশা আটক করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের কাঁচপুর ডাম্পিং স্টেশনে। বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকে সেসব রিকশা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২৮
আজ শুক্রবার খুলনার একটি অভিজাত হোটেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৮
মিরপুর ১ নম্বর এলাকায় প্রতি শুক্রবার বসে পায়রার হাট। বিক্রির জন্য হাটে পায়রা নিয়ে এসেছে এক কিশোর। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৮
পিকআপ ভ্যানের পেছনে ঝুঁকি নিয়ে এভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন কিছু মাছ বিক্রেতা। ছবিটি আজ শুক্রবার সকালে শ্যামলী থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৮
রাজধানীর আমিনবাজারের পুরোনো লোহার সেতুটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। লোকজন চলাচলের জন্য সেতুটি অত্যন্ত বিপজ্জনক। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৮
রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে শিশুরা গোসল করে পানি নোংরা করছে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৮
পয়োনালার পানি, শিল্প-কারখানার বর্জ্য, কচুরিপানা জমে দূষণের কবলে পড়েছে বুড়িগঙ্গা নদী। নদীতে জমে থাকা বর্জ্য ও কচুরিপানা ঠেলে এভাবে ইট বহনকারী নৌকাটিকে চলাচল করতে হচ্ছে। ছবিটি আজ শুক্রবার সকালে কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৮
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে বন্যার পানি। বন্যাকবলিত এলাকায় চলাফেরার জন্য নৌকার চাহিদা বেড়ে গেছে। সাভার থেকে নৌকা কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন আবদুল লতিফ। মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৮
নগরজীবনের ব্যস্ততা ও যানজটকে ভুলে বিকেল হলেই রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (এলাকাটি ৩০০ ফিট নামেও পরিচিত) অসংখ্য মানুষ বেড়াতে আসে। জায়গাটি ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট-বড় রেস্তোরাঁও। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৮
ঢাকা জেলা জজ কোর্টের কম্পিউটার রুমে আজ শুক্রবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়তে পুড়তে বেঁচে গেছে কোর্টের অনেক গুরুত্বপূর্ণ নথি। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৮
রাজধানীর তাঁতীবাজারে ইংলিশ রোডের পার্কটি অবৈধ দখলমুক্ত করা হয়েছিল অনেক আগেই। কিন্তু পার্কটিতে করা হচ্ছে না কোনো ধরনের সৌন্দর্যবর্ধন। আবার নতুনভাবে প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৮
রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজে আজ শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশের ফড়িং-ইনভেন্টরি ১ম পর্ব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এক কিশোর ইট-কাঠ-পাথরের জঙ্গলে তার হারিয়ে ফেলা শৈশব যেন খুঁজছে। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৮
সন্ত্রাসী ও জঙ্গি হামলার কারণে রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি এলাকায় রাত ১১টার পর চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ছবিটি ধানমন্ডির ৩ নম্বর রোড থেকে আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম