এক ঝলক (০৫ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
বিক্রির জন্য জলাশয় থেকে শাপলা তুলছেন এক ব্যক্তি। সাগরিকা, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২ / ১৮
গাড়ির কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে পথচারীরা। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
৩ / ১৮
১২ সেপ্টেম্বর খুলছে কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়। এর আগেই দীর্ঘদিন পড়ে থাকা কম্পিউটারগুলো সচল করছে স্কুল কর্তৃপক্ষ। কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৮
কাদাপানির মধ্যে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু। সূর্যকান্দি, কালীকচ্ছ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৫ সেপ্টেম্বর
ছবি: বদর উদ্দিন
৫ / ১৮
বাংলাদেশে অবস্থানরত চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনতিবিলম্বে দেশটিতে ফেরত পাঠানোর ব্যবস্থার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়না। ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৬ / ১৮
সড়কের পাশে বিক্রি হচ্ছে ড্রাগন ফল। দাম প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা। কান্দিরপাড়, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক কুমিল্লা
৭ / ১৮
করোনার ঝুঁকি নিয়েই গাদাগাদি করে গণপরিবহনে চলাচল করছে মানুষ। আসাদ গেট, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৮
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও ঘাটস্বল্পতার কারণে রয়েছে গাড়ি ও যাত্রীর চাপ। ফেরিতে উঠতে দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটে অপেক্ষায় লোকজন। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিল নষ্ট হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় একটি বেসরকারি স্কুলে নতুন চেয়ার-টেবিল নিয়ে যাওয়া হচ্ছে। শাপলা চত্বর, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
ধর্ষণ, যৌন নিপীড়ন, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ফেনী, ৫ সেপ্টেম্বর
ছবি: আবু তাহের
১১ / ১৮
হাটে বিক্রির জন্য নতুন ও পুরোনো সাইকেলের পসরা। ৭০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব সাইকেল। লালবাগহাট, রংপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় তাঁদের। ময়মনসিংহ, ৫ সেপ্টেম্বর
ছবি: জগলুল পাশা
১৩ / ১৮
বরগুনা-পুরাকাটা সড়কের পুরাঘাটা ফেরিঘাটসংলগ্ন সংযোগ সড়কটি দীর্ঘদিন খানাখন্দে ভরা থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পুরাকাটা ফেরিঘাট, বরগুনা, ৫ সেপ্টেম্বর
ছবি: মোহাম্মদ রফিক
১৪ / ১৮
শরীয়তপুরের নড়িয়ার একটি মন্দিরে ৩৭টি প্রতিমা স্থাপন করে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নড়িয়া, শরীয়তপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
১৫ / ১৮
রোববার দিনভর যানজটে নাকাল রাজধানীবাসী। পান্থপথ, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৮
প্রায় দেড় বছর ধরে স্কুল বন্ধ থাকায় চতুর্থ শ্রেণির ছাত্র শুভ্র হালদারের স্কুল ইউনিফর্ম ছোট হয়ে গেছে। ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় বাবার সঙ্গে মার্কেটে এসেছে নতুন ইউনিফর্ম কিনতে। সদরঘাট, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৭ / ১৮
আউশ ধান নিয়ে বাড়িতে ফিরছেন একদল কৃষক। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
লিটারপ্রতি চার টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। এখন থেকে এক লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৫৩ টাকা ও খোলা সয়াবিন তেল ১২৯ টাকায় কিনতে হবে। কারওয়ান বাজার, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার