এক ঝলক (০৫ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রাঙামাটিতে চলছে বিজু সাংগ্রাই, বৈসুক বিষু ও বিহু উৎসব। রাঙামাটি ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনের এই উৎসবে গতকাল সোমবার তঞ্চঙ্গ্যা নারীর ধান–ঝাড়া নাচ। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২২
পারুল ফুলের শুভ্রতা। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোনা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ২২
বসে আছে আদুরে বিড়াল। ছবিটি গতকাল সোমবার ময়মনসিংহ শহরের কাঠগোলা বাজার সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ২২
রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। এ সময় দলের নেতা কর্মীরা ভিড় জমান। ছবি: সাজিদ হোসেন

৫ / ২২
মহাসড়ক থেকে শুরু করে সরু গলি সব সড়কেই চলছে একযোগে খোঁড়াখুঁড়ি। রাজধানীর দক্ষিণ গোড়ানের শান্তিপুর এলাকার এই সরু গলিটির পুরোটাই কেটে রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিকল্প সড়ক না থাকায় এলাকাবাসীকে এই খানাখন্দের গা ঘেঁষেই চলাচল করতে হচ্ছে। ছবিটি মঙ্গলবার সকালে তুলেছেন আবদুস সালাম

৬ / ২২
মগবাজার-মৌচাক উড়াল সড়কের নির্মাণকাজ চলার কারণে মালিবাগ রেলগেট থেকে মৌচাক পর্যন্ত সব সময় যানজট লেগে থাকে। রেললাইনের ওপরও যানজট দেখা দেয়। ফলে ট্রেনের আসার সময়ও এ যানজট থাকলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

৭ / ২২
বাহারি জবা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুন। ছবিটি আজ মঙ্গলবার সকারে বগুড়া শহরের স্টেশন সড়কের সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২২
চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রানী রাসমনি ঘাটে চলছে পুণ্যার্থীদের বারুণী স্নান। ছবিটি আজ মঙ্গলবার সকাল দশটায় তোলা। ছবি: জুয়েল শীল

৯ / ২২
সিলেটে আজ মঙ্গলবারও সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বর্ষণ। এর মধ্যেই চলেছে নগরজীবন। ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরের বরুতখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ২২
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ১৪ বছর পূর্তির জন সমাবেশে যোগ দিতে আসেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ছবিটি রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি হাফ বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২২
জাতীয় পাখি দোয়েল। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চাপরাইল গ্রামের একটি গাছের ডালে দেখা মিলল পাখিটির। ছবি: আবদুল মোমিন

১২ / ২২
জমি থেকে আলু তুলে তা পাশের জমিতে বস্তাবন্দী করতে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। ছবিটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে সম্প্রতি তোলা। ছবি: আবদুল মোমিন

১৩ / ২২
চা-বাগানের টিলা থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করেন চা-শ্রমিকেরা। লাকড়ি সংগ্রহ করার পর বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। ছবিটি আজ মঙ্গলবার সিলেট সদরের কালাগুল চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২২
পয়লা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে বাঁশির কদর বেড়ে যায়। তাই বাঁশি তৈরির কারিগরেরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। কুমিল্লা নগরের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ বৈরাগীপাড়া এলাকার খোকন কুমার গোস্বামী একের পর এক বাঁশি তৈরি করে যাচ্ছেন। বাঁশি প্রতি দাম পড়বে ৫ থেকে ২০ টাকা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক

১৫ / ২২
রংপুরে তিস্তার চরে প্রতি বছরই পেঁয়াজের আবাদ ভালো হয়। এ বছরও পেঁয়াজ রোপণ করতে বীজ বাছাই করছেন পরিবারের সবাই। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ চর থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ২২
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার খুলনা-যশোর আপার রোড ও রেলপথ অবরোধ করেন শ্রমিকেরা। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২২
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান কার্যালয়ের সামনে পুরোনো বিমানবন্দর সংলগ্ন সড়কের পদচারী সেতুটির সৌন্দর্য বর্ধনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে গাছ লাগানো হচ্ছে। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য সংযোজন করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। ইতিমধ্যে গুলশান এলাকায় ৫০০টি ক্যামেরার মধ্যে ২৩০টি ক্যামেরা লাগানো হয়েছে। ছবিটি মঙ্গলবার দুপুরে গুলশান-১ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২২
সানসিল্ক ও দারাজ বাংলাদেশ লিমিটেড ৮ থেকে ১৪ এপ্রিল আয়োজন করেছে অনলাইন ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৩’।  এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে গুলশান স্পেকট্রা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আশরাফুল আলম

২০ / ২২
বাঁশখালীর বসত ভিটা রক্ষায় আন্দোলনকারীদের ওপর ‘গুলি ও চারজনকে হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাঁশখালীর ভূমি রক্ষা আন্দোলন সংহতি কমিটি। ছবিটি আজ রাজধানীর শাহবাগ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২২
সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে উদীচী শিল্পী গোষ্ঠী আজ শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে। ছবি: মনিরুল আলম

২২ / ২২
বার্ন ইউনিটের নতুন ভবন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি চলছে। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ছবি: মনিরুল আলম