এক ঝলক (০৫ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বুনোফুলের মধুর টানে চলে এসেছে পাখিটি। ছবিটি রাঙামাটি সদরের কামিলাছড়ি রাইন্যা টুগুন ইকো রিসোর্ট থেকে বুধবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৬
সাতসকালে নৌকায় বসে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। ছবিটি আজ বুধবার মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের কালীগঙ্গা নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৬
উৎপাদিত ফসল বিক্রি করতে হাটে যাচ্ছেন এক পাহাড়ি নারী। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের পল্টন জয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৬
বোরোখেত পোকামাকড় থেকে রক্ষায় বাঁশের কঞ্চির সঙ্গে পলিথিন টাঙানো হয়েছে। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৬
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বোরোখেত। ছবিটি গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর থেকে তোলা। ছবি: খলিল রহমান

৬ / ২৬
হাটে বিক্রির জন্য সাইকেলে করে কলার কাঁদি নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৬
কাঠ কাটছে কাঠঠোকরা। ছবিটি বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৮ / ২৬
সকালে অনেকটা পথ পাড়ি দিয়ে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন দুই নারী। ছবিটি বুধবার সকালে পিরোজপুর শহরের বলেশ্বর সেতু থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৯ / ২৬
বৃষ্টিভেজা পারুল ফুল। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর গ্রিন রোডের একটি বাসা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১০ / ২৬
নয়ন তারা ফুলে বৃষ্টির ফোঁটা। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর গ্রিন রোডের একটি বাসা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১১ / ২৬
জাপানের টোকিওতে হোন্ডা মোটরসের বানানো রোবট আসিমোর সঙ্গে বুধবার হাত মেলাচ্ছেন স্পেনের রাজা ফিলিপ। ছবি: রয়টার্স

১২ / ২৬
কলম্বিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

১৩ / ২৬
নিজের পোষা বেড়ালটিকে নিয়ে চেরি ফুলের উৎসবে এসেছেন এই তরুণ। ছবিটি সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৬
আফগানিস্তানের জালালাবাদে মাদকদ্রব্যের উৎস পপি খেত ধ্বংস করছেন পুলিশ সদস্যরা। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

১৫ / ২৬
মগবাজার-মৌচাক উড়াল সড়কের তেজগাঁও-পান্থপথ সংযোগ সড়ক অংশের কাজ শেষ, যা চলতি মাসেই খুলে দেওয়া হবে। প্রথমে রেলক্রসিংয়ের আগেই বিএফডিসির সামনে উড়ালসড়কের একাংশ নেমে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সংযোজিত নকশায় একে রেলক্রসিংয়ের ওপর দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। ফলে ভেঙে ফেলতে হয় একাধিক পিলার। ছবিটি বুধবার দুপুরে সোনারগাঁও হোটেলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৬
প্রায় পাঁচ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছে হাই ভোল্টেজের বৈদ্যুতিক ট্রান্সফরমার, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে তোলা। ছবি: আল ইমরান

১৭ / ২৬
পুরুষের পাশাপাশি ভারী কাজ করছেন নারীরাও। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের নয়াটোলা থেকে তোলা। ছবি: আল ইমরান

১৮ / ২৬
রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কারওয়ান বাজারে একদিন আগেও প্রতি কেজি কাঁচা পেঁপের পাইকারি দাম ছিল ১৪ থেকে ১৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা দরে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৬
রাজধানীর বাংলামোটর এলাকার প্রধান সড়কে অনেক দিন ধরে পয়োনিষ্কাশন লাইনের নোংরা পানি জমে আছে। যানবাহন চালাতে চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। পথচারীও ভোগান্তি পোহাচ্ছেন। ছবিটি বুধবার দুপুরে বাংলামোটর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৬
রংপুরে বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। অসময়ের এমন আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয় ছুটির পর এক ছাতার নিচে করে কোনোরকমে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ছবিটি নগরের পায়রা চত্বর এলাকার সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৬
তাঁরা সবাই শহরের অলিতে গলিতে খুচরা মূল্যের চাল বিক্রেতা। গ্রামের হাট থেকে পাইকারিতে চাল কিনে সাইকেলে চেপে শহরের বাসায় বাসায় খুচরায় বিক্রির জন্য যাচ্ছেন তাঁরা। ছবিটি বুধবার বগুড়া সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ২৬
গাছে ধরেছে খেজুর। ছবিটি বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিঠাহাড়িতলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ২৬
রাজধানীতে বেশ কিছু এলাকায় তীব্র গ্যাস সংকট। তাই গ্যাস সিলিন্ডারের ব্যবহারের চাহিদা বেড়েছে। এক একটি সিলিন্ডারে পুনরায় গ্যাস ভরতে লাগে আকার ভেদে ৮৮০টাকা থেকে ২২৫০ পর্যন্ত। আজ বুধবার দুপুরে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৬
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো নিষেধ থাকার পরও লালবাগ এলাকায় এই রিকশার সংখ্যা অনেক বেড়েছে। আজ বুধবার দুপুরে কেল্লার মোড়ে থেকে ছবিটি তুলেছেন আশরাফুল আলম

২৫ / ২৬
রাজধানীর হাজারীবাগের বউবাজারের এই খালটি দীর্ঘদিন ধরে ট্যানারির বর্জ্যসহ বিভিন্ন বর্জ্যে স্তূপ হয়ে রয়েছে। এতে খালটির মুখে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার দুপুরে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৬
বেশ কয়েকটি জঙ্গি হামলার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাড়িওয়ালাদের কাছে তথ্য চেয়ে বিভিন্ন বাসাবাড়ির দরজায় ও অলিগলিতে ‘ভাড়াটিয়াদের তথ্য দিন’ সংবলিত নোটিশ টানানো হয়েছে। আজ বুধবার দুপুরে ইস্কাটন রোড থেকে তোলা ছবি। - আশরাফুল আলম