অনেক দিন থেকে ভেঙে আছে সেতুটি। ঝুঁকি নিয়ে ভাঙা সেতুই ব্যবহার করছেন স্থানীয়রা। দিঘরাজ বিদ্যারবাওন এলাকা, বাগেরহাট, ৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
দিন শেষে নীড়ে ফিরছে একঝাঁক পাখি। সূর্যের সোনা রং ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। দিঘরাজ বিদ্যারবাওন এলাকা, বাগেরহাট, ৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
অশ্বারোহী যোদ্ধার ভাস্কর্যের কাছ দিয়ে উড়ে যাচ্ছে মেসেডোনিয়ার একটি সামরিক হেলিকপ্টার। ন্যাটো দিবস উপলক্ষে এ মহড়া। স্কোপজে, মেসেডোনিয়া, ৪ এপ্রিল। ছবি: রয়টার্স
৪ / ২০
অস্ট্রেলিয়ার বিরল প্রজাতির প্রাণী-উমব্যাট। মায়ের পেটের থলে থেকে বের হয়ে চারপাশটা দেখে নিচ্ছে সে। ডুইসবার্গ, জার্মানি, ৪ এপ্রিল। ছবি: এএফপি
৫ / ২০
ভোর থেকেই কর্ণফুলী তীরের নতুন ফিশারিঘাট কর্মব্যস্ত থাকে। সারা দিন চলে তাজা সামুদ্রিক মাছ বেচাকেনা। বিক্রির জন্য বসেছে বিভিন্ন মাছের পসরা। এই ঘাটে প্রতি মণ চিংড়ির দাম ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। লইট্টা মাছের দাম ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। নতুন ফিশারিঘাট, চট্টগ্রাম, ৫ এপ্রিল। ছবি: জুয়েল শীল
৬ / ২০
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করাসহ বেশ কিছু দাবিতে গার্মেন্টস শ্রমিককর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, তোপখানা রোড, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ২০
বাড়ি, বাগান, পার্ক ও সড়কদ্বীপ সাজাতে স্থাপন করা হয় সিমেন্টের তৈরি প্রাণীর প্রতিকৃতি। সাভারে ২ হাজার টাকা থেকে শুরু লাখ টাকার প্রতিকৃতি পাওয়া যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: হাসান রাজা
৮ / ২০
চলন্ত বাস থেকে যাত্রী নামাচ্ছেন বাসের সহকারী। এভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২০
এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে এক শিক্ষার্থী। পথে শেষ মুহূর্তে বইয়ে একটু চোখ বুলিয়ে নেওয়া। কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: হাসান রাজা
১০ / ২০
জোয়ারের পানিতে জাল ফেলেছেন এক মৎস্যজীবী। ভাটায় পানি নেমে গেলে মাছ আটকাবে জালে। দিঘরাজ বিদ্যারবাওন এলাকা, বাগেরহাট, ৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
ফরিদপুরে এ বছর গমের ফলন ভালো হয়েছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন। গম কাটছেন কৃষকেরা। বুকাইল এলাকা, ফরিদপুর সদর, ৫ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১২ / ২০
রংপুরের দমদমা এলাকায় ঘাঘট নদের ওপরের সেতুটিতে ফাটল ধরেছে। ধসে পড়ার ঝুঁকি প্রতিরোধে সেতুর নিচে বালির বস্তা স্থাপন করছে সড়ক ও জনপথ বিভাগ। রংপুর, ৫ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
সারা দিন রৌদ্রোজ্জ্বল ছিল পাবনা শহরের আকাশ। বিকেল হঠাৎ করেই বয়ে যায় ঝড়। পৈলানপুর এলাকা, পাবনা, ৫ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয়েছে বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু মেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ, রাঙামাটি, ৫ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২০
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীতে ‘শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে জনতা’র ব্যানারে সমাবেশ হয়েছে। শাহবাগ, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২০
চিত্রনায়িকা সুচিত্রা সেনের স্মৃতিতে তাঁর নামে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হয়। দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সেই ছাত্রীনিবাস। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৫ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে স্থাপন করা হয়েছে প্রতিবন্ধক। তাতে লাভ হয়নি। ফুটপাতে রাখা হচ্ছে ব্যক্তিগত গাড়ি। বাংলামোটর, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: সাজিদ হোসেন
২০১৮ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনে স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিযোগীরা। গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া, ৪ এপ্রিল। ছবি: রয়টার্স
২০ / ২০
অটিস্টিক শিশুদের জীবনের নানা মুহূর্তের ছবি নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এই আয়োজন। প্রদর্শনী ঘুরে দেখার ফাঁকে ছবি তুলছেন কয়েকজন। শাহবাগ, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ