এক ঝলক (০৫ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর ফুঁসে ওঠা পানির ছবি তুলছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার মেমফিসের গ্রিনবেল্ট পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৯
২০০ কেজি ওজনের এত বড় নীল পাখনা টুনা মাছ কাটতে বড় তলোয়ার তো চাই-ই। ছবিটি আজ মঙ্গলবার জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৯
আকাশজুড়ে উড়ছে পরিযায়ী পাখি ব্ল্যাক কাইট। ছবিটি সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীর শেবা শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৯
হঠাৎ দেখলে মনে হবে, আকাশের গায়ে এ আবার কোন মাছ? আসলে এটা পরিযায়ী স্টার্লিং পাখির ঝাঁক। ৩১ ডিসেম্বর ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: রয়টার্স

৫ / ২৯
রাজধানীর নয়াপল্টনে আজ অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ছবি: সাজিদ হোসেন

৬ / ২৯
রাজধানীতে মালিবাগের প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নোংরা কাদা-পানি পেরিয়ে চলাচল করতে হয় পথচারী ও যানবাহনগুলোকে। ছবিটি আজকের তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৯
চলছে আখ মাড়াইয়ের মৌসুম। খেতের পাশেই যন্ত্র বসিয়ে চলছে মাড়াইয়ের কাজ। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের কাশিনাথপুর গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ২৯
বাজারে উঠতে শুরু করেছে হরেক জাতের বরই। প্রকারভেদে প্রতি কেজি বরই ৭০-৮০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। ছবিটি আজ সকালে বগুড়া শহরের স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৯
কারুকার্যখচিত বিশাল ভবনের এ ভাস্কর্যটি বরফের তৈরি! চীনের হেইলংজিয়াং প্রদেশে হারবিন শহরে অনুষ্ঠেয় হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল উপলক্ষে তৈরি করা হয়েছে এটি। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৯
রাজধানীতে আজ আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের কারণে প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল অনেক কমে গেছে। ছবিটি আজ বেলা আড়াইটায় তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১১ / ২৯
সিলেটের সুরমা নদীর পানি কমে গেছে। জেলেরা কম পানিতে জাল দিয়ে মাছ ধরছেন। এ সময়ে ধরা পড়ে বিভিন্ন জাতের বড় বড় মাছ। ছবিটি মঙ্গলবার সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার সুরমা নদী থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৯
৫ জানুয়ারি নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ‘গণতন্ত্রের বিজয় দিবস পালন’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে সমাবেশ করছে। ছবিটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তুলেছেন মনিরুল আলম

১৩ / ২৯
বিএনপির সমাবেশ উপলক্ষে নয়াপল্টন এলাকায় কর্মীদের ভিড়। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ২৯
রংপুর এলাকায় পুরোদমে চলছে বোরো ধান রোপণের কাজ। কৃষকেরা এখন বীজতলা থেকে বীজ তুলতে ব্যস্ত। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়রুপাই এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৯
রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৯
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আজ মঙ্গলবার আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা। ছবি: হাসান রাজা

১৭ / ২৯
শীতকালীন মহড়ার অংশ হিসেবে সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২১ ও ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: প্রথম আলো

১৮ / ২৯
নতুন বছর উপলক্ষে জাপানের রাজধানী টোকিওর স্কিজি মাছ বাজারে অনুষ্ঠিত হয়েছে নিলাম অনুষ্ঠান। নিলাম শেষে হিমায়িত টুনা মাছ নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি ৫ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

১৯ / ২৯
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে মাউন্ট সোপুতানে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখান থেকে বের হওয়া ছাই বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ছে এলাকায়। মাউন্ট সোপুতান উত্তর সুলাওয়েসি প্রদেশে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি। ছবিটি আজ দক্ষিণপূর্ব মিনাহাসা জেলার সিলিয়ান গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি

২০ / ২৯
২০১১ সালের মার্চে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। ওই যুদ্ধের কারণে দেশটির বেশ কিছু এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের ভেতর তুষার নিয়ে খেলছে এই দুই শিশু। ছবিটি আজ মঙ্গলবার সিরিয়ার আলেপ্পো শহর থেকে তোলা। ছবি: এএফপি

২১ / ২৯
জাপানে বার্ষিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় তিন হাজার প্রতিযোগী। ছবিটি আজ মঙ্গলবার জাপানের টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

২২ / ২৯
নতুন বছরের শুরুতে জার্মানির হ্যানোভারের সড়ক তুষারে ঢাকা পড়েছে। এক ব্যক্তি সেই তুষার সরাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২৩ / ২৯
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে জিয়ামি লুথারমানের বেলুন নিয়ে পরিবেশনা। ৭ জানুয়ারি, বৃহস্পতিবার বিভিন্ন প্রতিযোগী এখানে প্রতিযোগিতায় নামবেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২৪ / ২৯
মহানগর আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতায় রংপুর বিভাগের ফাইনালে দিনাজপুর ও নীলফামারীর মধ্যেকার খেলার একটি মুহূর্ত। রংপুরের পুলিশ লাইনস মাঠে আজ মঙ্গলবার বিকেলে ফাইনালে ২৮-১৮ পয়েন্টে নীলফামারী দল চ্যাম্পিয়ন হয়। ছবি: মঈনুল ইসলাম

২৫ / ২৯
বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী প্রথমা প্রকাশনের বইমেলা। মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক। মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ছবি: সাইয়ান

২৬ / ২৯
খুলনার মৎস্য ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ খাতে নিয়োজিত শ্রমিকেরা কাজ করছেন। ছবিটি খুলনার এক প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৭ / ২৯
অভিবাসীর অধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য দেশের ১০ জন সাংবাদিককে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। ছবি: প্রথম আলো

২৮ / ২৯
এ বছরের জুন মাসের মধ্যে সব বেস স্টেশনকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনবে গ্রামীণফোন। এ তথ্য জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম

২৯ / ২৯
৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিকেলে সমাবেশ করে। এই সমাবেশে আসা নেতা-কর্মীদের মিছিলের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। ছবিটি বিকেলে সোবাহানবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম