এক ঝলক (০৫ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
চট্টগ্রামের রাউজানের কদলপুর লস্কর উজির দিঘিতে শীতের অতিথি পাখির মেলা। ছবিটি গতকাল বুধবার বেলা দুইটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ১২
টিফিনের ফাঁকে ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়েছে মেয়েরা। ছবিটি গতকাল বুধবার দুপুরে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের ড. ইসমাইল হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ১২
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়কের এক পাশ দখল করে সমাবেশ করে ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা। ছবিটি গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

৪ / ১২
রাজহংস পাখা মেলে উড়ে যায় আকাশ নীলে। ছবিটি গতকাল বুধবার জার্মানির দক্ষিণাঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১২
বাহারি ধনে ফুল। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসাইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন।

৬ / ১২
পাহাড়ি খেত থেকে হলুদ সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই নারী। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সদরের বোধিপুর এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ১২
বাজারে বিক্রির জন্য খেত থেকে লাউয়ের ডগা সংগ্রহ করে তা রিকশাভ্যানে তুলছেন এক কৃষক। ছবিটি গত মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৮ / ১২
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ ছবি: সাইফুল ইসলাম

৯ / ১২
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩২ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ ছবি: সাইফুল ইসলাম

১০ / ১২
‘এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ’ দুই দিনব্যাপী বিদেশি পাখি প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ১২
বিদেশি পাখি প্রদর্শনীতে পাখি দেখছেন দর্শকেরা। ‘এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ’ দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ১২
যানজটের কারণে দীর্ঘক্ষণ বাসে বসে ঘুমিয়ে পড়েছেন এই যাত্রী৷ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন