গোসল করতে পদ্মায় ঝাঁপিয়ে পড়ছে দুই কিশোর। গদাধর, ডাঙ্গী, ফরিদপুর সদর, ৫ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
৪ / ১১
লে মেনরিউ স্কি রিসোর্টের সামনে রাখা গাড়িগুলো ঢেকে গেছে বরফে। ফ্রেঞ্চ আল্পস, ৪ জানুয়ারি। ছবি: এএফপি
৫ / ১১
ভারতে এক সপ্তাহ ধরে চলছে যোগব্যায়ামের প্রচারাভিযান। শেষদিনে যোগব্যায়াম করছে খুদে শিক্ষার্থীরা। আহমেদাবাদ, ভারত, ৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
৬ / ১১
এই গন্ডার শাবকটির নাম এখনো ঠিক হয়নি। ২৩ ডিসেম্বর জন্ম ওর। এই প্রথম মা নাইমার সঙ্গে বাইরে বের হলো সে। রতারদাম, ব্লেইডর্প জু, নেদারল্যান্ডস, ৪ জানুয়ারি। ছবি: এএফপি
৭ / ১১
শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষক-কর্মচারীর অনশন কর্মসূচি চলছে। অনেককেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: হাসান রাজা
৮ / ১১
দুই দিনব্যাপী জাতীয় বন্ধু সমাবেশের প্রথম দিনে মঞ্চে অভিনেতা ফেরদৌস। গাজীপুরে শুরু হয়েছে এই সমাবেশ। স্কাউট মাঠ, মৌচাক, গাজীপুর, ৫ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
৯ / ১১
যন্ত্রের সাহায্যে লাগানো হবে ধানের চারা। ট্রেতে তৈরি চারাগুলো পর্যবেক্ষণ করছেন মিরসরাই থানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। ওয়াহেদপুর, মিরসরাই, চট্টগ্রাম, ৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
১০ / ১১
৫ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে কালো পতাকা মিছিল বের করে খুলনা জেলা বিএনপি। একপর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। সদর থানা এলাকা, খুলনা, ৫ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
পেঁয়াজ উৎপাদনে খ্যাতি রয়েছে ফরিদপুরের। এখন পেঁয়াজের চারা রোপণের মৌসুম। হালি পেঁয়াজের চারা কিনতে হাটে ভিড় করছেন কৃষকেরা। মানভেদে এক মণ পেঁয়াজের চারার দাম ৭০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। কানাইপুর হাট, ফরিদপুর সদর, ৫ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান