এক ঝলক (০৫ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
বালুই বিছানা। ভারতের এলাহাবাদে গঙ্গা নদীর ধার থেকে ছবিটি গতকাল শনিবার ভোরে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩৪
স্নিগ্ধ জারুল ফুল। ছবিটি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ৩৪
ঘাসের ডগায় ফড়িংয়ের বিশ্রাম। ছবিটি খুলনার গল্লামারী এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৪ / ৩৪
সড়কে পড়ে আছে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের লাশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবিটি আজ সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৫ / ৩৪
ডাল থেকে ডালে মৌটুসি পাখির উড়াল। ছবিটি খুলনার গল্লামারী এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ৩৪
মৃৎশিল্পের সামগ্রী দেখছেন এক ক্রেতা। ছবিটি আজ রোববার দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩৪
সিলেটে কয়েক দিন ধরে গরম পড়েছে বেশ। পিপাসায় হাঁসফাঁস শালিক পাখির পানি পানের চেষ্টা। ছবিটি আজ রোববার দুপুরে সিলেট নগরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ৩৪
বিলুপ্ত ভিতরকুঠি বাশপচাই ছিটমহলের শারমিন আক্তার (১২) কুলাঘাট উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এখন সে তার নানার বাড়িতে বৈদ্যুতিক বাতির আলোতে লেখাপড়া করছে। ছবিটি গত ২৮ মে রাতে তোলা। ছবি: প্রথম আলো

৯ / ৩৪
হাওরাঞ্চলে সবুজ মাঠে ঘাস খাচ্ছে গবাদি পশুরা। ছবিটি আজ রোববার সকালে সিলেট সদরের টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ৩৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সনি পিকচার্স স্টুডিওসে মডেল গিগি হাদিদ। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

১১ / ৩৪
গরিলার পোশাকে মোটরবাইকে কেনিয়ার বিরোধী কোয়ালিশন ফর রিফর্মস অ্যান্ড ডেমোক্রেসির এক সমর্থক। ছবিটি সম্প্রতি নাইরোবি থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩৪
আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজধানীর হাজারীবাগে ট্যানারি বর্জ্য ফেলা হচ্ছে প্রতিনিয়ত, দূষিত হচ্ছে পরিবেশ। ছবিটি গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ৩৪
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স ক্যালিফোর্নিয়ায় এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

১৪ / ৩৪
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সমাবেশে অভিনেত্রী সাইলিন উডলি। ছবিটি গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: এএফপি

১৫ / ৩৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতের হায়দরাবাদে শিক্ষার্থীদের র‍্যালি। ছবিটি আজ রোববার তোলা। ছবি: এএফপি

১৬ / ৩৪
বিশ্ব পরিবেশ দিবসে বায়ুদূষণের বিরুদ্ধে এক কর্মসূচিতে নেপালের একদল তরুণ। ছবিটি আজ রোববার কাঠমান্ডু থেকে তোলা। ছবি: এএফপি

১৭ / ৩৪
ঘাসের ওপর বসেছে কালো ফড়িং। ছবিটি আজ রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউসের বাগান থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৮ / ৩৪
দল বেঁধে পাকা কলাই ফল তুলছেন নারীরা। এ ফল থেকেই বের করা হবে কলাই ডাল। ছবিটি গতকাল শনিবার পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ৩৪
ধানের চিটা ও ময়লা বের করতে প্রাকৃতিক বাতাসের পরিবর্তে ঘর থেকে সিলিং ফ্যান খুলে তা দিয়েই কাজ চালাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল শনিবার পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩৪
সিলেট-বিয়ানীবাজার উপজেলা শহরের প্রবেশমুখে ভাঙ্গনী সেতুটির দক্ষিণ দিকের এক পাশ এক মাস আগে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ভেঙে গেছে। এখন এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ছবিটি গতকাল শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩৪
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা হত্যাকারীর ফাঁসির দাবিতে আজ রোববার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ১০টি নারী সংগঠন। ছবি: প্রথম আলো

২২ / ৩৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহীদ খোকন শিশু উদ্যানের সামনের সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ৩৪
ঈদকে সামনে রেখে কাপড়ের ছাপা কারখানাগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়ে গেছে। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৪ / ৩৪
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার সড়কটির বেহাল অবস্থা। সড়কের ওপর পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৫ / ৩৪
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০,০০০ টাকা এবং মোট মজুরি ১৬,০০০ টাকা নির্ধারণের দাবিতে আজ রোববার সকালে নারায়ণগঞ্জ শহরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে মিছিল বের হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৬ / ৩৪
সুন্দর কারুকাজে বাহারি নকশায় বাসা বেঁধেছে ভিমরুল। ছবিটি আজ রোববার দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৭ / ৩৪
গণবিরোধী বাজেট বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রোববার দুপুরে গণতান্ত্রিক বাম মোর্চা বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ৩৪
বর্ডার গার্ড বাংলাদেশের ৮৮তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজের সময় ডিসপ্লে প্রদর্শন। ছবিটি আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৯ / ৩৪
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রেজার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ কারণে শত শত গাড়ি প্রায় দুই ঘণ্টা মহাসড়কে আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে কয়েক হাজার যাত্রী। ছবিটি আজ রোববার বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান

৩০ / ৩৪
পদ্মায় বেড়েছে পানি। সেই সঙ্গে বেড়েছে মাছেরও আনাগোনা। বসে নেই শৌখিন মৎস্য শিকারিরাও। হাট থেকে চাঁই কিনে বাড়ি ফিরছেন ফরিদপুর সদর উপজেলার খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকার রতন খাঁ। ছবিটি আজ রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গদাধর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩১ / ৩৪
রমজান সামনে রেখে যশোরের চুড়ামনকাটি, বারীনগর ও বারোবাজার সবজির হাট জমে উঠেছে। ভোর থেকে আশপাশের গ্রাম থেকে গ্রীষ্মকালীন সবজি পটল, লাউ, মিষ্টিকুমড়া, ঢ্যাঁড়স, বরবটি, চালকুমড়া, চিচিঙ্গা, শসা, ক্ষিরা, ডাঁটা, ঝিঙে, করলা, বেগুন হাটে আনেন কৃষকেরা। ছবিটি আজ রোববার বেলা ১১টার দিকে যশোরের বারোবাজার হাট থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩২ / ৩৪
খুলনার সোনালি, আফিল, মহসেন, এজাক্স জুট মিল জাতীয়করণের দাবিতে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক ও ফুলবাড়ি গেট রেলপথ অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ছবিটি ফুলবাড়ি গেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩৩ / ৩৪
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৃক্ষমানব’ হিসেবে পরিচিত দীপক চন্দ্র দাস নিজে বৃক্ষ সেজে মানুষের কাছে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আবেদন জানান। ছবিটি আজ রোববার সকাল ১০টায় শহরের বাতিরকল মোড় থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩৪ / ৩৪
পুরান ঢাকার এই খালটি একসময় ধোলাই খাল নামে পরিচিত ছিল। বর্তমানে এটি পুরান ঢাকার বর্জ্য অপসারণে একটি ড্রেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই ড্রেনের পানিতে গোসল সেরে নিচ্ছে  দুই শিশু। পরিবেশ দিবস কী, তা তারা জানে না। ছবিটি পুরান ঢাকার ধোলাই খাল এলাকা থেকে আজ তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম