এক ঝলক (০৫ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
সোমবার দুপুর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। সারা দিন রাজধানীর আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। ছবিটি বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২ / ২৫
বর্ষার আগমনী বার্তা আকাশজুড়ে। বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। রোববার দুপুরে বৃষ্টির পূর্ব মুহূর্তে আকাশে মেঘের কুণ্ডলী। রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়া এলাকা থেকে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২৫
দিনদুপুরে যেন রাত নেমে এসেছে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। ছবিটি আজ সোমবার কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৪ / ২৫
এই ফুলটি টাইম, ম্যাক্সিকান রোজ, এলিভেন ও’ক্লক, রোজ মস ইত্যাদি নামে পরিচিত। তবে ফুলটির নাম ‘পোরচুলাকা গ্র্যান্ডিফ্লোরা’। ছবিটি আজ সোমবার খুলনার ডাকবাংলা মোড় থেকে তোলা। ছবি : সাদ্দাম হোসেন

৫ / ২৫
রাঙামাটির লংগদুতে হামলার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে আজ সোমবার আধাবেলা হরতাল চলছে। খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।  ছবিটি আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে তোলা। ছবি : নীরব চৌধুরী

৬ / ২৫
বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি’র কদর বেড়ে যায়। তবে অন্যান্য দিনেও এই গাছের চাহিদা রয়েছে। বাগান সমৃদ্ধ করতেও অনেকে ক্রিসমাস ট্রি’র চারা কেনেন। ছবিটি রাজধানীর কুড়িলের একটি নার্সারি থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৫
দুদিনের সফরে সিঙ্গাপুর সফর করছেন প্রিন্স হ্যারি। গতকাল রোববার তিনি ‘মুসলিম ইয়ুথ অ্যাম্বাসাডর অব পিস’ নাজহাত ফাহিমার সঙ্গে ইফতারে অংশ নেন। ছবি: এএফপি

৮ / ২৫
বৃষ্টিস্নাত উজ্জ্বল বর্ণের কলাবতী। কলাবতীর ইংরেজি নাম ‘ক্যানা ইন্ডিকা’। ছবিটি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: প্রবীর কুমার পাল

৯ / ২৫
ঈদ উপলক্ষে রাজধানীর বিপণি বিতানগুলোতে নতুন নকশার বিভিন্ন ধরনের শাড়ি। ছবিটি গতকাল রোববার বিকেলে গুলশানের জব্বার টাওয়ার শপিং কমপ্লেক্স থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১০ / ২৫
ট্রাফিক সিগনালে বিভিন্ন আকৃতি ও রঙের বেলুন বিক্রি করছেন এক ফেরিওয়ালা। ছবিটি গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৫
ব্যাংককের সাইয়েম প্যারাগনের শোরুমে পোরশে কেইমেন গাড়ি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে শোভাযাত্রা বের করে বন বিভাগ ও জেলা প্রশাসন। ছবি : নীরব চৌধুরী

১৩ / ২৫
‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ স্লোগান নিয়ে সারা দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২৫
সকালে রোদ এবং বেশ গরম থাকলেও বেলা দেড়টার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। দিনদুপুরে যেন রাত নেমে এসেছিল। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
আজ সোমবার রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ছবিটি রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৫
সকাল থেকেই মেঘলা ছিল রাজধানীর আকাশ। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। এক হাতে বাইসাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে ছাতা ধরে গন্তব্যে যাচ্ছেন এই তরুণ। ছবিটি রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
বিশ্ব পরিবেশ দিবসে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রাণ ও প্রতিবেশ রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের দাবিতে সোমবার সকালে মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ছবিটি সোমবার বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৫
কাঠের ফ্রেমের ওপর বেনারসি শাড়িতে বাহারি রঙের চুমকি, পুঁতি ও পাথর বসাতে ব্যস্ত এই কারিগর। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শাড়ির কারিগরেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি সোমবার চট্টগ্রাম নগরের আমবাগান বিহারি কলোনি থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২৫
ঈদে সেমাইয়ের চাহিদা বেড়ে যায়। তাই কুমিল্লার সেমাই তৈরির কারখানার শ্রমিকেরা আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ সোমবার কুমিল্লা নগরের বিসিক শিল্প এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২০ / ২৫
সিলেটের চা-বাগানগুলো থেকে চা-পাতা তোলা শুরু হয়েছে। বাগান থেকে চা-পাতা তুলে নারী চা-শ্রমিকদের ফেরার এই ছবিটি সোমবার সিলেট শহরের মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা হয়েছে। ছবি : আনিস মাহমুদ

২১ / ২৫
বনজ-ফলদ-মৎস্য (এফএফএফ) মডেল। পরিবেশবান্ধব এই প্রকল্পটি দুটি আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া পরিবেশ মেলায় প্রকল্পের মডেলটি প্রদর্শিত হচ্ছে। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৫
মাছ ধরতে হাওরে জাল ফেলছেন দুই মৎস্যজীবী। ছবিটি আজ সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৫
গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে সোমবার সকালে বগুড়ার সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া জেলা শাখা। ছবি: সোয়েল রানা

২৪ / ২৫
রাঙামাটির লংগদুতে বসতবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। যানবাহন চলাচল বন্ধ থাকায় মৌসুমি ফল বাজারজাত করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আনারস নিয়ে যানবাহনের অপেক্ষায় এই ব্যবসায়ী। ছবিটি সোমবার সকালে রাঙামাটির কুতুকছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৫ / ২৫
গ্যাসের মূল্য ও কর বৃদ্ধিসহ সরকারের বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার বিকেলে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: সাইফুল ইসলাম