এক ঝলক (০৫ জুন ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
পরম মমতায় ছানাকে খাবার খাওয়াচ্ছে মা চড়ুই পাখি। বনানী এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৫ জুন। ছবি: সোয়েল রানা

২ / ১৭
জাম গাছে থোকা থোকা ফুল। সুখানপুকুর এলএসডি খাদ্যগুদাম এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া, ৪ জুন। ছবি: সোয়েল রানা

৩ / ১৭
দুর্গম পাহাড়ে দেখা মিলল কাঞ্চন ফুল। বিকেল বেলা, পানছড়ি, খাগড়াছড়ি, ৪ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান

৪ / ১৭
সারা বছরই ফুটতে দেখা যায় রাধাচূড়া ফুল। বৃষ্টির ছোঁয়ায় এই ফুলের সৌন্দর্য বেড়ে যায় আরও অনেকটা। সোনাপাহাড় এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ৪ জুন। ছবি: ইকবাল হোসেন

৫ / ১৭
সবাই চায় পরিবারের সঙ্গে ঈদ করতে। ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ৫ জুন। ছবি: সাইফুল ইসলাম

৬ / ১৭
ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উদ্যোগে চলছে এ প্রস্তুতিকাজ। হাইকোর্ট, ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার

৭ / ১৭
মেঘলা এই আকাশ জ্যৈষ্ঠের। আকাশ দেখে বোঝার উপায় নেই গ্রীষ্ম না বর্ষাকাল। শালিয়াগাড়ি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ জুন। ছবি: সাজেদুল আলম

৮ / ১৭
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর দেশটির দুর্নীতি দমন কমিশনে বিবৃতি দিতে যাচ্ছেন। পুত্রজায়া, মালয়েশিয়া, ৫ জুন। ছবি: রয়টার্স

৯ / ১৭
প্রাইড ডে প্যারেডে সুন্দর সাজে সাজানো হয়েছে কুকুরটিকে। নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৩ জুন। ছবি: রয়টার্স

১০ / ১৭
ধর্মীয় উৎসব কর্পাস ক্রিস্টি উদযাপন উপলক্ষে পাপড়ি ছিটাচ্ছেন ক্যাথলিক বিশ্বাসীরা। মিনস্ক, বেলারুস, ৩ জুন। ছবি: রয়টার্স

১১ / ১৭
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের গায়ে সচেতনতা মূলক বার্তা সংবলিত পাতা এঁটে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন দীপক চন্দ্র দাশ নামে এক ব্যক্তি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা,৫ জুন। ছবি: আবদুস সালাম

১২ / ১৭
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এবং মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা, ৫ জুন। ছবি: আবদুস সালাম

১৩ / ১৭
সদরঘাট থেকে সরিয়ে লোকচক্ষুর অন্তরালে ফরিদাবাদ বেড়িবাঁধের একটি ঘাটে এ লঞ্চটি রাখা। আসন্ন ঈদ উপলক্ষে পুরোনো মরিচা পড়া লঞ্চের গায়ে রং লাগিয়ে দেওয়া হচ্ছে নতুন মোড়ক। মঙ্গলবার সকালে তোলা। ছবি: দীপু মালাকার

১৪ / ১৭
ফুটবল খেলতে একদল কিশোর বেড়িবাঁধের দেয়ালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। পোস্তগোলা বেড়িবাঁধ, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার

১৫ / ১৭
আড়তে শুকনো বরই বাছাইয়ের কাজ করছেন শ্রমিকেরা। মানভেদে প্রতি কেজি শুকনো বরই বাজারে বিক্রি হয় ৫০ থেকে ৮০ টাকায়। শ্যামবাজার, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার

১৬ / ১৭
অপি চৌধুরী (২৪) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সকালে ক্লাস শেষ করে দুপুরে ফুটপাতে বসে প্যান্ট বিক্রি করেন বিকেল পর্যন্ত। এতে তাঁর দিনে আয় হয় ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। মতিঝিল, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার

১৭ / ১৭
তারের জট। ইন্টারনেট আর কেবল টিভির তার মাটির নিচ দিয়ে সরবরাহের কথা থাকলেও তা মানা হচ্ছে না। মাথার ওপর তারের জট নিয়ে ঝুঁকিতে নগরবাসী। মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের বিল্ডিং ও মধুমিতা সিনেমা হলের বিল্ডিংয়ে যেন সেই ঝুলন্ত তারের সেতু তৈরি হয়েছে। মতিঝিল, ৫ জুন। ছবি: দীপু মালাকার