এক ঝলক (০৫ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
চোখজুড়ানো সুবলং ঝরনা। ছবিটি বুধবার রাঙামাটির বরকল উপজেলা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ৩১
টানা বৃষ্টিতে বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি বঙ্গভবনের পেছনের রাস্তা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৩ / ৩১
বন্যার তলিয়ে গেছে পথঘাট। এর মধ্যে পণ্যবোঝাই বাইসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ফেরিওয়ালা। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের আসামের একটি গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ৩১
পাহাড়ে এবার কলার উৎপাদন ভালো হয়েছে। স্থানীয় যানবাহন চাঁদের গাড়িতে করে ফেনীর উদ্দেশে কলা নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবিটি গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৫ / ৩১
ফ্রান্সে এক প্রদর্শনীতে আইফেল টাওয়ারের রেপ্লিকা। ছবিটি গতকাল মঙ্গলবার প্যারিস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ৩১
ফ্রান্সে বাইসাইকেল প্রতিযোগিতায় প্রতিযোগীরা। ছবি: রয়টার্স

৭ / ৩১
মাঠের কাজ শেষ করে মাঠের পাশেই নিজের গাছের খেজুর নিয়ে বাড়ি ফিরছেন এই কৃষক। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৮ / ৩১
আমন ধানের বীজতলায় বীজ ছিটাতে ব্যস্ত কৃষক। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৯ / ৩১
রঙিন ফল ড্রাগনের পুষ্টিগুণ অনেক। বর্ষা মৌসুমে এই ফল হয়। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্র থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১০ / ৩১
৪ জুলাই মার্কিনরা স্বাধীনতা দিবস উদ্‌যাপন করে। দিবসটি উপলক্ষে আয়োজিত আতশবাজি দেখতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জড়ো হয়েছেন অনেকে। ছবি: রয়টার্স

১১ / ৩১
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

১২ / ৩১
রাজধানীতে জলাবদ্ধতা। আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩১
গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি আজ বুধবার দুপুরে মতিঝিলের মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩১
গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ছবিটি আজ বুধবার দুপুরে মতিঝিলের মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩১
রাজধানীর আগারগাঁওয়ে আজ বুধবার ভোরে বার্তা সংস্থা এপির আলোকচিত্র সাংবাদিক এ এম আহাদের গাড়িটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। ছবি: সাজিদ হোসেন

১৬ / ৩১
সকাল থেকে বগুড়া শহরে অঝোর ধারায় বৃষ্টি নামে। এ সময় বাইরে বের হয়ে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। ছবিটি বুধবার বেলা ১১টায় শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ৩১
রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে আহত শাহানাজ বেগম, শুভ ও শরিফা। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ৩১
চট্টগ্রামের পটিয়ায় কোহিনূর গার্মেন্টসে যাওয়ার পথে রাস্তার পাশে খালে পড়ে যায় একটি বাস। এ সময় বাসে থাকা গার্মেন্টস শ্রমিকেরা আহত হন। আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ছবি: জুয়েল শীল

১৯ / ৩১
বৃষ্টিস্নাত দিনে লতা-পাতায় জমেছে বৃষ্টির পানি। ছবিটি বুধবার সকালে বগুড়া শহরের এডওয়ার্ড পার্ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ৩১
বন্যার মধ্যে ঘরে থাকা ছাড়া আর উপায় কী! ছবিটি চীনের গুয়াংডং প্রদেশের ঝাওকিং থেকে তোলা। ছবি: রয়টার্স

২১ / ৩১
বৃষ্টিস্নাত ফুলের ছবিটি বুধবার সকালে বগুড়া শহরের এডওয়ার্ড পার্ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩১
বর্ষায় বুড়িগঙ্গা নদীতে এসেছে পানি। সেই পানিতে বালকদের দুরন্তপনা। ছবিটি বুধবার তোলা। ছবি: হাসান রাজা

২৩ / ৩১
অস্ট্রেলিয়ার সিডনিতে অপেরা হাউসের সামনে বুধবার সেলফি তুলছেন এক জুটি। ছবি: রয়টার্স

২৪ / ৩১
গাজীপুরের মালটিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। ছবি: হাসান রাজা

২৫ / ৩১
পাট কাটার মৌসুম চলছে। পাট কেটে জলাশয়ে জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৬ / ৩১
চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের নিচতলায় পানি ঢুকেছে। ছবিটি বুধবার বিকেল নগরের কাতালগঞ্জ এলাকার শ্রম আদালত থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৭ / ৩১
বৃষ্টির কারণে পুরান ঢাকার সাতরওজা এলাকায় হাঁটুজল। ছবিটি বুধবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩১
গাছে থোকা থোকা টক ফল করমচা। ছবিটি বুধবার খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৯ / ৩১
রাজধানীতে বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। বৃষ্টি এড়াতে পলিথিন জড়িয়ে বাইরে বের হচ্ছেন একজন। ছবিটি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩১
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপ ফিরে পেয়েছে চট্টগ্রাম নগর। বুধবার বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজট। ছবিটি বন্দর থানা এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৩১ / ৩১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের শতাধিক পরিবার প্রায় এক মাস ধরে পানিবন্দী। এখনো তারা সরকারি ত্রাণ পায়নি। বুধবার স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্গত মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়। চাল নিতে এসেছে শিশুরাও। ছবিটি ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন