‘মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি’। ছবিটি গতকাল শুক্রবার খুলনার নতুন রাস্তা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
২ / ১৯
শীতের সকালে শিশিরভেজা ঘাস। ছবিটি গতকাল লক্ষ্মীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ১৯
বাজারে বিরল এমন গলদা চিংড়ি বা লবস্টার! গতকাল শুক্রবার খুলনার ময়লাপোতা বাজারে বিক্রি হয় এই চিংড়ি। প্রতি কেজির দাম হাঁকা হয় ১৫০০ টাকা। পেটভরা লাল ছিল ডিম। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ১৯
জমিতে লাঙল চালাচ্ছেন কৃষক। ছবিটি আজ ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৯
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম নিবন্ধনের সময় ছবি তোলার ভঙ্গিমায় মিস ইন্ডিয়া-২০১৫ উর্বশী রাউতেলা। ছবিটি গতকাল শুক্রবার লাস ভেগাসে ররেডিপ্ল্যানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
ব্রাজিলের রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিসতা শহরের আমাজারি ছুটন্ত বুনো ঘোড়া। এই ঘোড়াগুলো ‘লাভ্রাডেইরো হর্স’ নামে পরিচিত। ছবি: রয়টার্স
৭ / ১৯
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বাজাউলে গ্রামে গতকাল শুক্রবার মুরগি ভক্ষণে ব্যস্ত এক কুমির। ছবি: রয়টার্স
৮ / ১৯
পেঁয়াজ খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ শনিবার জামালপুরের বকশিগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৯
দুর্ঘটনার ঝুঁকি থাকার পরও জুরাইন রেল লাইন ঘেঁষে প্রতিদিনই বসে কাঁচাবাজার। ট্রেন এলে লোকজন সরে যায়। ট্রেন চলে গেলে আবার সেই আগের অবস্থা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৯
পোকা নষ্ট করে ফেলছে আলু খেত। তাই ছিটানো হচ্ছে কীটনাশক। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার শেরপুর শহরের গোসাইপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর
১১ / ১৯
কুয়াশায় ঢাকা শীতের সকাল। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৯
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার দাবিতে আজ শনিবার মানববন্ধন করেন ই-কমার্স ব্যবসায়ীরা। ছবিটি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৯
নদীর পানি কমে যাওয়ায় জেলেরা তেমন মাছ পাচ্ছেন না এখন। এই ফাঁকে নিজের নৌকা মেরামত করে নিচ্ছেন এক জেলে। ছবিটি ফরিদপুর সদরের কাফুরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ১৯
ঘাসের পাতায় ফড়িংয়ের নাচন। ছবিটি ফরিদপুর সদরের হুগলা কান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৫ / ১৯
পুকুরের জলে পড়েছে সারি সারি তাল গাছের প্রতিবিম্ব। ছবিটি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রাম থেকে আজ শনিবার সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া
১৬ / ১৯
এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে। রংপুরের বদরগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী পরিতোষ চক্রবর্তী ধানের শীষ হাতে ভোট চাইছেন। ছবিটি পৌরসভার ফেচকিপাড়া এলাকা থেকে আজ শনিবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৯
বগুড়া পৌরসভা নির্বাচনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ১৯
শীত বাড়তে শুরু করায় রাজধানীর ফুটপাতের দোকানগুলোতেও শীতবস্ত্র ক্রেতার ভিড় বাড়ছে। ছবিটি আজ শনিবার গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৯ / ১৯
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার চট্টগ্রামে ছিল সুধী সমাবেশ। নগরের স্টেডিয়ামপাড়ার হল ২৪ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে যোগ দেন লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: প্রথম আলো