এক ঝলক (০৫ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
ফুটেছে পাহাড়ি কাশফুল। ছবিটি গতকাল রোববার সকালে খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ৩২
সকালবেলা খেত থেকে সতেজ লাউ তুলে তা বিক্রির জন্য বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক চাষি। ছবিটি আজ সোমবার সিলেট সদর উপজেলার গুলবন গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ৩২
মাড়াই শেষে ধান ঝাড়ার কাজ করছেন নারীরা। ছবিটি গতকাল রোববার সিলেট সদরের শিবের বাজার এলাকা থেকে সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ৩২
জমি থেকে জ্বালানি সংগ্রহ করছে দুই শিশু। ছবিটি গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ৩২
রক্তিম থালার মতো ডুব দিচ্ছে সূর্য। ছবিটি গতকাল রোববার খুলনার দেয়ানা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৬ / ৩২
ফরিদপুরের বিভিন্ন এলাকায় চলছে পেঁয়াজের বীজ রোপণ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ৩২
ফুল থেকে মথের মধু আহরণ। ছবিটি সোমবার খুলনার আলমনগর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ৩২
শীতের সকালে বৈদ্যুতিক তারে বসে যেন রোদ পোহাচ্ছে একঝাঁক শালিক পাখি। ছবিটি সোমবার সকালে সিলেট শহরতলির বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ

৯ / ৩২
গ্রামের পথ ধরে স্কুলে যাচ্ছে একদল শিশু। ছবিটি সোমবার সকালে সিলেট সদরের বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ

১০ / ৩২
শীতের সকালে শিকারের অপেক্ষায় বসে আছে ফিঙেটি। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১১ / ৩২
জাপানের টোকিওর সানশাইন অ্যাকোরিয়ামে সান্তা ক্লজের পোশাক পরে সাঁতার কাটছেন এক কর্মী। দর্শনার্থী টানতে ২৫ ডিসেম্বর বড়দিন পর্যন্ত এই আয়োজন চলবে। ছবি: এএফপি

১২ / ৩২
পাকিস্তানের করাচির রিজেন্ট প্লাজা হোটেলে সোমবার ভোরে আগুন লেগে প্রাণহানি হয়েছে। আগুন লাগার পর অতিথিরা দৌড়ে হোটেলের বাইরে চলে যান। ছবি: এএফপি

১৩ / ৩২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স

১৪ / ৩২
রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডের ফুটপাতে সকাল থেকে দুপুর পর্যন্ত এই মাছের বাজার বসে। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ৩২
সবুজ পাহাড়ে কয়েক শ টিয়া পাখি। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ৩২
টোকিওর সানশাইন অ্যাকুয়ারিয়ামে মাছের সঙ্গে সান্তা ক্লজের বেশে খেলায় মেতেছেন এক ডুবুরি। ছবিটি আজ সোমবার তোলা। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের আনন্দ দিতে দিনে দুবার করে এ অ্যাকুয়ারিয়াম শো-এর আয়োজন করা হয়েছে। ছবি: এএফপি

১৭ / ৩২
মেক্সিকো সিটির সুউচ্চ দুই ভবনের মাঝে বাঁধা তারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক জার্মান নাগরিক। ছবিটি গতকাল রোববার তোলা।

১৮ / ৩২
সরকার কারও স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বা হুকুম দখল করলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইনের খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৯ / ৩২
মিরপুরে এক​টি পোশাক কারখানা স্থানান্তরকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে আজ সোমবার সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ছবি: আশরাফুল আলম

২০ / ৩২
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের প্রবেশ ফটকে ঢুকতেই লোহার পাতগুলো ভেঙে পড়ে আছে। সে পথ দিয়েই শিশুরা পার হচ্ছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ৩২
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী রোববার শুরু হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখছেন শিক্ষার্থীরা। প্রদর্শনী চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ৩২
রাজধানীর মহাখালীতে করাইল বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েক শ বসতঘর। আজ বিকেলে বস্তিবাসীদের কেউ কেউ সেই জায়গা থেকে লোহা সংগ্রহ করেন ও নিজেদের জিনিসপত্র খোঁজেন। আজিজুর রহমান নামের সাত বছরের শিশুটি পরিবারের কিছু জিনিসপত্র নিয়ে সেখানে বসে আছে। ছবি: জাহিদুল করিম

২৩ / ৩২
১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের সবখানে উড়বে লাল সবুজের পতাকা। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পতাকা বিক্রি চলছে পুরোদমে। প্রতি বছরের মতো এবারও ঢাকার সদরঘাট থেকে পতাকা বিক্রি করতে চট্টগ্রাম শহরে এসেছে একটি দল। আকারভেদে ১০ থেকে ৬০০ টাকায় পতাকা বিক্রি করছে দলটির সদস্যরা। ছবিটি আজ সোমবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৪ / ৩২
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ সোমবার ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা পর্যায়ে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ট্রাই সাইকেল দৌড়ে অংশ নেয় প্রতিবন্ধীরা। ছবি: আলীমুজ্জামান

২৫ / ৩২
কেশবপুরে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁজিয়া এবং মঙ্গলকোট ইউনিয়নের খেলা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড়। ছবি: দিলীপ মোদক

২৬ / ৩২
বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ছবি: প্রথম আলো

২৭ / ৩২
রাতে যমুনা নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন আমিনুল হক ও বিটুল মিয়া। পেয়েছেন ছোট একটি বাঘাইড় মাছ। মাছ নিয়ে বিস্তীর্ণ চর দিয়ে হেঁটে বাড়িতে ফিরছেন তাঁরা। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ৩২
কমছে তাপমাত্রা, বাড়ছে কুয়াশা। ঠান্ডার কারণে কাজ শুরু করতে সমস্যায় পড়ছেন কৃষাণীরা। সকালে মাঠে কাজে যাওয়ার পর আগুন জ্বালিয়ে ঠান্ডা ঠেকানোর চেষ্টা করছেন কয়েকজন। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম এলাকা থেকে আজ সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৯ / ৩২
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ব্র্যাক ইউনিভার্সিটির ১১তম সমাবর্তন উপলক্ষে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া জয়নব সাঈদ আহমেদকে সনদ প্রদান করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি (বাঁয়ে)। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩২
রাজধানীর মিরপুর-১ এ কারখানা স্থানান্তরের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রেজাউল গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। ছবিটি আজ সোমবার সকালে মিরপুর ২-এর চিড়িয়াখানা রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩২
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন সড়কে ময়লা ফেলার পাত্র স্থাপন করে। কোনো কোনো স্থানে এই পাত্রগুলো আর চোখে পড়ছে না। ছবিটি সোমবার সকালে রাজধানীর নাবিস্কো মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

৩২ / ৩২
১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৬ উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে সোমবার থেকে শুরু হয়েছে প্রয়াত মাস্টার পেইন্টারদের শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘নবান্ন’ দেখছেন দর্শক। ছবি : আবদুস সালাম