খালের পাশ থেকে মনের আনন্দে কলমি ফুল তুলছে এক শিশু। ছবিটি ফরিদপুর সদরের খিদিরবিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে গতকাল তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ১৯
ছাগলছানাকে বোতলে করে দুধ পান করাচ্ছেন গ্রামের এক নারী। ছবিটি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রাম থেকে গতকাল তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৯
খাবারের খোঁজে এক জোড়া শালিক। ছবিটি রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা থেকে গতকাল বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
শীতকালীন সবজি খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৯
জামগাছের ডালে ছোট্ট পাখির উঁকিঝুঁকি। ছবিটি আজ বৃহস্পতিবার কুষ্টিয়া শহর থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৬ / ১৯
রংপুর নগরে পুলিশ ট্রেনিং সেন্টারে ১৫তম টিআরসি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৯
বিএনপির নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে গতকাল বুধবার মধ্যরাতে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। আজ রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: ডিবির সৌজন্যে
৮ / ১৯
চীনের হুনান প্রদেশে কাচের সেতুর ওপর দাঁড়িয়ে যোগ ব্যায়াম করছেন তরুণীরা। পরিবেশ-বান্ধব জীবন এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সঙ্গতির বিষয়টি তুলে ধরতে এই আয়োজন করে। ছবিটি আজ পিংজিয়াং এলাকার শিনিউঝাই ন্যাশনাল জিও-পার্কের কাচের সেতু থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৯
বাবলা গাছের ডালে খাবার খুঁজছে কাঠ শালিক। ছবিটি গতকাল বুধবার খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
১০ / ১৯
নিজের বোনা জালে এক বাহারী মাকড়সা। ছবিটি গতকাল বুধবার রাঙামাটি সদরের সাপছড়ি যৌথ খামারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১১ / ১৯
রংপুর নগরে পুলিশ ট্রেনিং সেন্টারে আজ বৃহস্পতিবার ১৫ তম টিআরসি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশে পুলিশের উপমহাপরিদর্শক (অর্থ) মিলি বিশ্বাস। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ১৯
ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের নিমতলী গ্রামের মাঠে ছোট মাছ ধরে ফিরছেন দুজন। ছবিটি আজ সকাল সাতটায় তোলা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৯
কুয়াশা ঢাকা ভোরে খেতে কাজ করছেন কৃষকেরা। ছবিটি আজ কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৯
কার্তিকের কুয়াশা ঢাকা ভোর। ছবিটি আজ ঢাকার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৫ / ১৯
জমে থাকা অল্প পানিতে গাঁ ভিজিয়ে নিচ্ছে দুই বুলবুলি। ছবিটি আজ বৃহস্পতিবার ফরিদপুর সদরের অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৬ / ১৯
কালো বর্ণের এই প্রজাপতিটির দেখা মেলল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুটিমারি এলাকায়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১৭ / ১৯
শীতকালীন সবজি চাষে ব্যস্ত এক কৃষক। ছবিটি মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের আমতলা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৮ / ১৯
দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ বানানোর ব্যস্ততা চলছে। ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগরের কুমারবাড়ী থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৯ / ১৯
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাইল অপারেটর রবি আজিয়াটার পক্ষে ইকরাম কবীর ও আশিকুর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবিটি গতকাল সন্ধ্যায় প্রথম আলো কার্যালয় থেকে তোলা– প্রথম আলো